অনেক দিন পর প্রচুর প্রশংসা পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন রূপকথার কাজ নিয়েই ব্যস্ত আছি। বুধবার সন্ধ্যায় শুটিং করতে গিয়ে তিন দফা বৃষ্টির কবলে পড়েছি। আগামী মাসেই ধারাবাহিকটির শুটিং শেষ হচ্ছে।’ বললেন ঈশিতা। আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রূপকথা। লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এখানে ‘রূপকথা’র চরিত্রে অভিনয় করছেন ঈশিতা। কথা হলো তাঁর সঙ্গে।‘রূপকথা’র কথা বলুন।একটি মেয়ের জীবন-সংগ্রামের গল্প। মেয়েদের গুরুত্ব দিয়ে তৈরি নাটকের সংখ্যা কিন্তু একেবারেই কম। পারিবারিক গল্পের নাটকই এখন বেশি হচ্ছে। রূপকথা নাটকে দেখানো হয়েছে একটি মেয়ে নিজের নীতি আর মূল্যবোধ ঠিক রেখে মেধা আর যোগ্যতা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তাকে অনেক ঘাত-প্রতিঘাত, বাধা অতিক্রম করতে হয়েছে। কিন্তু কিছুই বিসর্জন দিতে হয়নি। আজ এনটিভিতে এয়ারটেল নিবেদিত ‘আমাদের গল্প’ টেলিছবিটি আবার দেখানো হবে।এই কাজটা করে অনেক দিন পর প্রচুর প্রশংসা পেয়েছি। পয়লা বৈশাখ উপলক্ষে টেলিছবিটি তৈরি হয়েছে। পরিচালক ইফতেখার ফাহমি। আমরা এখানে যাঁরা কাজ করেছি, তাঁরা প্রায় সবাই কাছাকাছি বয়সের। তাহসান, ইরেশ, রওনক হাসান, রিপন নাথ—সবাইকে নিয়ে চমৎকার পরিবেশ তৈরি হয়েছিল। আর লোকেশনটাও ছিল দারুণ। দেখার মতো।চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’র খবর কী?নাচ নিয়ে এই রিয়ালিটি শো পরিচালনা করছেন স্বপন আহমেদ। আমি আছি পরিকল্পনার দায়িত্বে। এরই মধ্যে সেরা ২০ জন নির্বাচিত হয়েছেন। তাদের নিয়ে শুক্রবার থেকে এফডিসিতে শুরু হচ্ছে মূল প্রতিযোগিতা। প্রতিযোগীদের প্রশিক্ষণ দিচ্ছেন সোহেল রহমান, লিখন আর ফারজানা। বিচারকেরা হলেন ফেরদৌস, পূর্ণিমা ও মুনমুন আহমেদ।