অনেক মজার ঘটনা ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সবুজ নক্ষত্র। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করছেন ফারহানা মিলি। কথা হলো তাঁর সঙ্গে।কোথায় কাজ করছেন?ধামরাইতে। দুর্গাপূজা উপলক্ষে একটি নাটক তৈরি করছেন গোলাম সোহরাব। এক বনেদি হিন্দু পরিবারের গল্প। এই পরিবারের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। শেষ সম্বল বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। প্রতিবছর এই জমিদারবাড়িতে বেশ ঘটা করে দুর্গাপূজা হতো। কিন্তু এবার তা আর হচ্ছে না। এই পরিবারের ছোট মেয়ের চরিত্রে আমি অভিনয় করছি। ঢাকায় মেডিকেল কলেজে পড়াশোনা করি। পূজার ছুটিতে বাড়ি যাচ্ছি। এ সময় অনেক স্মৃতি এসে ভিড় করে আমার মনে। একেবারেই অন্য রকম একটি গল্প।একই পরিচালকের ‘সবুজ নক্ষত্র’ ধারাবাহিকেও তো আপনি অভিনয় করছেন। ওটার কী খবর?গোলাম সোহরাবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যদিও এর পরে আরও কয়েকটি কাজ হয়েছে। মানিকগঞ্জের চমৎকার কিছু জায়গায় নাটকটির কাজ হচ্ছে। মাত্র তো নাটকটি শুরু হলো। আর আমরাও কয়েক দিন কাজ করেছি। পাশাপাশি দুটি বাড়ি, অনেক পুরোনো। নাটকটির অন্যতম দুটি চরিত্র মামা-ভাগ্নে। আমার চাচা তাদের ভাড়াটিয়া। আমি থাকি চাচার সঙ্গে। ওই বাড়ির ভাগ্নের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠবে। ওদিকে কলেজের কিছু ছেলে আমার পিছু নিয়েছে। সামনে অনেক মজার ঘটনা ঘটবে।ধারাবাহিকে আপনাকে খুব একটা দেখা যায় না। কেন?ধারাবাহিকের জন্য অনেক সময় দিতে হয়। অনেক শিল্পীর সঙ্গে নিজের সময়টা সমন্বয় করতে হয়। এটা আমার কাছে ঝামেলা মনে হয়। আমি ঝামেলামুক্ত থাকতে পছন্দ করি। তাই এক ঘণ্টার নাটকই বেশি করি। ‘মনপুরা’র পর আপনি আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবিটির কাজের খবর বলুন।ছবিটির নাম সীমান্তের চড়ুইভাতি। মাস কয়েক আগে চট্টগ্রামে আমরা ১০ দিন কাজ করেছি। ডিসেম্বরে আবার কাজ হবে। আসলে সময়টাকে ধরার জন্যই নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ছবির নির্মাণকাজের সঙ্গে দেশের বাইরের অনেকেই জড়িত। তাই কাজটিও সে রকমই হচ্ছে।