অনেক মন্ত্রী ও প্রশাসন ডিজিটাল প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমালোচনা করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল সরকারের অনেক মন্ত্রী ও প্রশাসন ডিজিটাল প্রতিবন্ধী। তাদের সুস্থ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে এসব ডিজিটাল প্রতিবন্ধী মন্ত্রীদের দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না বলে মন্তব্য করেন তিনি।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্তকরণ নিয়ে আয়োজিত এক সেমিনারে ইনু এসব কথা বলেন। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা এ সেমিনারের আয়োজন করে।চোর, খুনি ও যুদ্ধাপরাধীদের রাজনীতি থেকে বর্জনের আহ্বান জানিয়েছেন ইনু। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপে ঐকমত্য প্রয়োজন। শুধু এটি হলেই শান্তি আসবে না। শান্তির জন্য দরকার যুদ্ধাপরাধীদের বর্জনে জাতীয় ঐকমত্য।টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক তথ্য ও প্রযুক্তি এবং টেলিযোগাযোগ দুটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজন নেই বলে মনে করেন। তিনি এ মন্ত্রণালয় দুটিকে এক করে যোগ্য একজন মন্ত্রীকে এর দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।প্রতিবন্ধীদের জন্য আগামী বাজেটে সহায়ক বরাদ্দ রাখার কথা বলেন হাসানুল হক ইনু।