অনেকগুলো আইসক্রিম খেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমাকে বদলে দিয়েছে। অন্য রকম হয়ে গেছি। ব্যাপারটা আমাকে অবাক করেছে।’ বললেন মেহজাবিন। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আজ চ্যানেল আইতে দেখানো হবে তাঁর অভিনীত টেলিছবি একটু ছোঁয়া। লিখেছেন ও পরিচালনা করেছেন রাশেদ রাহা। কথা হলো মেহজাবিনের সঙ্গে।‘একটু ছোঁয়া’য় কাজ করে কেমন লেগেছে?যখন শুটিং করেছিলাম, তখন ছিল প্রচণ্ড গরম। আমরা শুটিং করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। আইসক্রিম খাওয়ার একটা শট ছিল। অন্য সময় হলে একটা আইসক্রিম খেতে খেতেই শট শেষ হয়ে যেত। কিন্তু এবার একটি শটের জন্য অনেকগুলো আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খাওয়ার জন্য সেদিন যে কী করেছিলাম, ভাবলে হাসি পায়। গরমের কারণেই এমনটা করেছিলাম।গরম থেকে রক্ষা পেতে আর কী করেছেন?বাইরে যেখানেই শুটিং করতে গিয়েছি, গিয়েই ছায়া খুঁজতে ব্যস্ত হয়ে যেতাম। তার পরও কিছুক্ষণ না যেতেই অসুস্থ হয়ে পড়তাম।চ্যানেল নাইনে আপনার অভিনীত ‘সমীকরণ’ ধারাবাহিক প্রচারিত হচ্ছে।এই নাটকের শুটিংয়ের জন্য আমরা পুরো এক সপ্তাহ ছিলাম কক্সবাজারে। নাটকটির পরিচালক আলভি আহমেদ। তাঁর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। আর পরিবেশটা এমন ছিল যে কীভাবে সময়টা কেটে গেছে, টেরই পাইনি। আর নাটকটিও দারুণ।