অনেকগুলো ভালো চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রূপকথা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এতে ‘রূপকথা’ চরিত্রে অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে। আপনি তো ‘সিসিমপুর’ অনুষ্ঠানে কাজ করতেন। নাটকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?ছয় বছর ধরে ‘সিসিমপুর’ অনুষ্ঠানে টুকটুকি চরিত্রে কণ্ঠ দিচ্ছি। এখানেই আলী যাকের ও সারা যাকেরের সঙ্গে পরিচয় হয়। বছর তিনেক আগে সারা আন্টি আমাকে ঈদ ভ্যাকেশন নামে একটি নাটকে অভিনয়ের জন্য বললেন। ওনার অনুপ্রেরণাতেই আমার নাটকে অভিনয় শুরু। ‘রূপকথা’ নাটকে আপনি নাম ভূমিকায় অভিনয় করছেন।এবারই প্রথম আমি কোনো ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছি। এখানে প্রতিবাদী একজন নারীর চরিত্রে অভিনয় করেছি। নাটকটির শুটিং করেছি কয়েক মাস আগে। চরিত্রটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য ওই সময় আর কোনো নাটকের শুটিং করিনি।আপনি দেশ টিভির ‘সাতকাহন’ ও ‘গহীনে’ ধারাবাহিকেও অভিনয় করছেন। ওই দুটি ধারাবাহিক নিয়ে কিছু বলুন।সাতকাহন নাটকে আমার চরিত্রটির নাম ললিতা, আর গহীনে নাটকে খাদিজা। রূপকথায় আমি যেমন খুব প্রতিবাদী নারী, সাতকাহন নাটকে রোমান্টিক আর গহীনেতে দ্বৈত সত্তার এক মেয়ে। একসঙ্গে অনেক ভালো চরিত্রে অভিনয় করেছি। রূপকথা, গহীনে আর সাতকাহন নাটকের চরিত্রগুলো আমার অভিনয়জীবনের উল্লেখযোগ্য অর্জন হয়ে থাকবে। নতুন আর কী কাজ করছেন?এ সপ্তাহে মিজানুর রহমানের ঘুরপাক নামের একটি ধারাবাহিকে কাজ শুরু করেছি। এক ঘণ্টার কয়েকটি নাটকের কাজ করেছি। এগুলোর মধ্যে ফিরে এসো রূপা, আইডি ফিফটিন, ইভ, রূপার অসুখ, বিশাল রুপালি পর্দা, স্বপ্নবাজ ও ফুলমতির গল্প উল্লেখযোগ্য। এর মধ্যে একটি চলচ্চিত্রে অভিনয় করেছি, অমিত আশরাফের রান অ্যাওয়ে। এখানে আমি অভিনয় করেছি অনিমেষ আইচের সঙ্গে। পড়াশোনার কী খবর?ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পেইন্টিংয়ে স্নাতকোত্তর করেছি।