অনেকেই আমাকে দেখে বলে, ওই যে রাশেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি আমার বন্ধু রাশেদ ছবিটি মুক্তি পেয়েছিল এই বছরের ১ এপ্রিল। ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হয়ে গেল মোরশেদুল ইসলাম পরিচালিত ছবিটির ডিভিডির প্রকাশনা অনুষ্ঠান। ছবিটি ডিভিডিতে এনেছে লেজার ভিশন। আমার বন্ধু রাশেদ ছবিতে রাশেদ চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন চৌধুরী জাওয়াতা আফনান। কথা হলো তাঁর সঙ্গে—‘আমার বন্ধু রাশেদ’ ছবির রাশেদ আপনি। ছবিটির ডিভিডি বাজারে এসেছে, আপনার অনুভূতি কী?খুব ভালো লাগছে। সিনেমা হলে গিয়ে যাঁরা ছবিটি দেখতে পারেননি, তাঁরা এবার ঘরে বসেই দেখতে পাবেন। আমার অনেক বন্ধুই ছবিটি দেখেনি। ডিভিডিতে দেখে তারা নিশ্চয়ই অনেক মন্তব্য জানাবে।ছবিটি মুক্তি পাওয়ার পর বন্ধুরা কী বলল?অনেক বন্ধুই টিপ্পনী কেটে বলেছে, হাফ প্যান্ট পরে কী অভিনয় করলি তুই! অনেকেই বলেছে, অভিনয় আরও ভালো হতে পারত। তবে অধিকাংশ বন্ধুই বলেছে, ছবিটি দেখে তারা কেঁদেছে! আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছবিটির শুটিং চলাকালে নিজেকে রাশেদ হিসেবেই ভাবতে শুরু করেছিলেন। এখনো কি তেমনটা হয়?ছবির শুটিংয়ের পরে হতো। তবে এখন আমি রাশেদ নই, সেই আগের আফনানে ফিরে এসেছি! মজার ব্যাপার হলো, শুটিং ইউনিটের প্রায় সবাই আমাকে এখনো রাশেদ নামেই চেনে। এমনকি এখনো রাস্তায় অনেকেই আমাকে দেখে বলে, ওই যে রাশেদ!‘আমার বন্ধু রাশেদ’ উপন্যাসের লেখক মুহম্মদ জাফর ইকবাল আপনার অভিনয় দেখে কী বললেন?স্যারের সঙ্গে একবারই কথা হয়েছিল। তখন বলেছিলেন, কল্পনায় যেমন রাশেদকে দেখেছি, তুমি অনেকটা তেমনি। তোমার অভিনয় আমার ভালো লেগেছে।এখন কী করছেন? ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়ছি আমি। আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু, তার প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া ছবি দেখছি, গিটার বাজাই টুকটাক। ছবি তোলারও শখ আছে এক-আধটু। মনের মতো প্রস্তাব পেলে হয়তো অভিনয় করব। আর ইচ্ছা আছে, বন্ধুরা মিলে একটা ব্যান্ড দল গঠন করার।