অন্তর্গতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক অন্তর্গতা। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন শামীম শাহেদ। অভিনয় করেছেন তিশা, তাহসান, মাজনুন মিজান, রতন, শান্তা প্রমুখ। শান্তা রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্দেশ্য অপুকে বিয়ে করা। কিন্তু দেখা যায় অফিসের কাজে অপু তখন কক্সবাজার। সেখানে গিয়ে হাজির হয় শান্তা। কিন্তু শান্তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না অপু। ঠিক তখনই শান্তার সঙ্গে পরিচয় হয় সোহানের। বেরিয়ে আসে আরেকটি গল্প। বন্ধু রীমার সঙ্গে দেখা করতে কক্সবাজারে এসেছে সোহান। প্রতি মাসের ২৩ তারিখে রীমার সঙ্গে দেখা হয় সোহানের। রহস্য ঘনীভূত হয়।