অন্ধ সংস্থায় খুনোখুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থায় কমিটি নিয়ে বিরোধ ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে দুই কর্মকর্তা খুন হয়েছেন। তাঁরা হলেন: সংস্থার নির্বাচিত মহাসচিব খলিলুর রহমান (৫০) ও সাংগঠনিক সচিব ইদ্রিস আলী বেপারী (৪৩)।অনুসন্ধানে জানা যায়, সংস্থার সাভারে দুটি বিপণিবিতান এবং ঢাকার বকশীবাজারে ১০ কাঠা জমি ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এর মধ্যে এক পক্ষের নেতা নির্বাচিত সভাপতি কামাল হোসেন ও খলিলুর রহমান (নিহত)। আরেক পক্ষের নেতা হলেন স্বঘোষিত সভাপতি মিনহাজউদ্দীন ও স্বঘোষিত মহাসচিব আইয়ুব আলী হাওলাদার।দুই পক্ষ বিরোধ মীমাংসার জন্য গত ১ জানুয়ারি রাতে মিরপুরে আইয়ুব আলীর বাসায় বৈঠকে বসে। বৈঠক চলাকালে ভাড়াটে খুনিরা ওই বাসায় খলিলুর রহমানকে গুলি করে হত্যা করে। এই হত্যা মামলায় প্রতিপক্ষের নেতা মিনহাজউদ্দীন, আইয়ুব আলী হাওলাদার, ইদ্রিসসহ (পরে নিহত) কয়েকজনকে আসামি করা হয়।এরপর গত ৬ জুলাই ঢাকার বকশীবাজারের অরফানেজ সড়কে অন্ধ সংস্থার প্রধান কার্যালয়ে খুন হন নির্বাচিত সাংগঠনিক সচিব ইদ্রিস আলী বেপারী। তাঁকে গলা কেটে হত্যা করা হয়।এ খুনের মামলায় প্রতিপক্ষ সংস্থার নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন (৫০), নির্বাচতি যুগ্ম সচিব ওমর ফারুক ওরফে দাদন (৪৫), সাভারের আবু বকর সিদ্দিক (৫০), জাহিদুল ইসলাম (২৫), শুক্কুর আলী (৩০) ও কামরুল ইসলামকে (২৫) আসামি করা হয়।খলিলুর রহমান হত্যা মামলা তদন্ত করছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সিদ্দিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। অন্ধ সংস্থার কমিটি ও সাভারের বিপণিবিতান নিয়ে দ্বন্দ্বের কারণেই ভাড়াটে খুনি দিয়ে খলিলকে হত্যা করিয়েছে প্রতিপক্ষ। তিনি বলেন, ভাড়াটে দুই খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।একই কারণে ইদ্রিসকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম।ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের এক নেতা দুই লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনিকে দিয়ে খলিলকে হত্যা করান। ওই নেতাকে গ্রেপ্তার করা হলেও তিনি এখন জামিনে মুক্ত আছেন। পরবর্তী সময়ে এই মামলার এক আসামি ইদ্রিস খুন হন। পারিপার্শ্বিক অবস্থা ও প্রাপ্ত তথ্য-উপাত্তে বোঝা যাচ্ছে, যে ব্যক্তি খলিলকে খুনের জন্য সন্ত্রাসীদের ভাড়া করেছিলেন, তিনি প্রতিপক্ষকে ঘায়েল করতে পরে ইদ্রিসকে খুন করিয়েছেন। তদন্তে এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা জানিয়েছেন।পাল্টাপাল্টি কমিটি: অনুসন্ধানে জানা গেছে, তিন বছর পর পর অন্ধ সংস্থার নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন হওয়ার কথা। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা ও আদালতের স্থগিতাদেশের কারণে ১৫ বছর কোনো নির্বাচন হয়নি। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ২১ আগস্ট নির্বাচন হয়। তাতে কামাল হোসেন সভাপতি ও খলিলুর রহমান মহাসচিব নির্বাচিত হন। সংস্থার ১৫টি পদের মধ্যে কামাল-খলিলের পক্ষ সাতটি ও মিনহাজ-আইয়ুবের পক্ষ আটটি পদে নির্বাচিত হয়। কিন্তু শীর্ষ দুটি পদে হেরে মিনহাজ ও আইয়ুব ফল মেনে নেননি। তাঁরা ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন, যা এখনো নিষ্পত্তি হয়নি।গত ১ জানুয়ারি খলিলুর রহমান খুন হওয়ার পর যুগ্ম মহাসচিব ওমর ফারুক ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। আর খলিলের মৃত্যুর পর পাল্টা কমিটি গঠন করেন মিনহাজ-আইয়ুবরা। তাঁরা চলতি বছরের ৩ মার্চ সহসভাপতি নূর আলম সিদ্দিককে দিয়ে তলবি সভা ডাকেন। ওই সভার মাধ্যমে মিনহাজ ও আইয়ুব নিজেদের যথাক্রমে সভাপতি ও মহাসচিব বলে ঘোষণা দেন। একইসঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব ওমর ফারুক ও মহিলাবিষয়ক সম্পাদিকা অঞ্জনা রানী হালদারকে কমিটি থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন।পরে এই তলবি সভা ও এর সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার জজ আদালতে মামলা করেন কামাল ও ওমর ফারুক। মামলাটি এখনো চলছে। এখন সংস্থার দুই কমিটিই নিজেদের বৈধ কমিটি বলে দাবি করছে। এই পরিস্থিতিতেই গত ৬ জুলাই খুন হন ইদ্রিস।সম্পত্তি নিয়ে বিরোধ: অনুসন্ধানে জানা গেছে, অন্ধ সংস্থার সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো, সাভারে ১৬৪ শতক জমির ওপর নির্মিত দুটি বিপণিবিতান আর বকশীবাজারের অরফানেজ সড়কে ১০ কাঠা জমি ও সংস্থার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহূত খুবই পুরোনো একটি দোতলা বাড়ি।এই ১০ কাঠা জমি ও প্রধান কার্যালয়টি এখন মিনহাজ-আইয়ুবের নেতৃত্বাধীন অংশের দখলে রয়েছে। আর সাভারের দুটি বিপণিবিতানের নিয়ন্ত্রণ নির্বাচিত সভাপতি কামাল ও ভারপ্রাপ্ত মহাসচিব ওমর ফারুকের গ্রুপের নিয়ন্ত্রণে।স্বঘোষিত মহাসচিব আইয়ুব আলী অভিযোগ করেন, কামাল-ওমর ফারুকদের কিছু ভাগ দিয়ে আবু বকর সিদ্দিক নামের সাভারের এক ব্যক্তি সেখানকার দুটি বিপণিবিতান দখলে রেখেছেন। তিনি বলেন, আবু বকর দৃষ্টিপ্রতিবন্ধী না হয়েও অন্ধ সংস্থার মুরব্বি সেজে মার্কেটের ভাড়া তোলেন।আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমি অন্ধ সমিতির কেউ নই, ব্যবসা করি। সেই সুবাদে আমি এই মার্কেট সমিতির উপদেষ্টা। আমরা ভাড়া তুলে সংস্থার নির্বাচিত কমিটির কাছে দিই। মিনহাজ-আইয়ুবরা একাধিকবার ভাড়া আটকানোর চেষ্টা করেও পারেনি। এ জন্য তাঁরা আমাকে ইদ্রিস হত্যা মামলায় জড়িয়েছে।’আইয়ুব আলী আরও অভিযোগ করেন, সাভারের বিপণিবিতানের পর বকশীবাজারে কার্যালয়টি দখল করতে কামাল হোসেনরা ইদ্রিসকে খুন করিয়েছেন।কামাল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁরা (আইয়ুব-মিনহাজ) নির্বাচিত হতে না পেরে নির্বাচিত কমিটির বিরুদ্ধে নানা রকম অপবাদ দিয়ে বেড়াচ্ছে। তাঁরাই ইদ্রিসকে খুন করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’কামাল দাবি করেন, সাভারের বিপণিবিতান থেকে মাসে ৮১ হাজার টাকা ভাড়া ওঠে। সেই টাকা দিয়ে অন্ধ সংস্থার ব্যয় নির্বাহ হয়। তবে প্রায় ২০ লাখ টাকা ভাড়া বাকি পড়েছে।