অন্ধত্ব থেকে অন্ধকারের দূরত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়।বাতাসে ভেলকি দেখাচ্ছে অচেনা গন্ধ।বিষাদ এসে দাঁড়িয়েছে বাড়ির দেয়ালে হেলান দিয়েতাহাদের সাথে কেন আমাদের চিন্্-পরিচয় নাই?আমাদের উৎসবে ওরা কি কখনো এসেছে? গেয়েছে নেচেছে এক সুরে? ওদের দাওয়াতে কি আমরা কখনো যাই নাই? কলাপাতা পেতে দুধের পায়েস খাই নাই? তারা কি তবে সম্মোহনের আঁধার ভাষায় কথা বলে?ভিন্ন গ্রহের অদেখা প্রাণীর মতো? আমরা কি মেপেছি, অন্ধত্ব থেকে অন্ধকারের দূরত্ব কত?অনেকগুলো জিজ্ঞাসাচিহ্নকে গুঁড়িয়ে দিয়ে চলে যাচ্ছে বুলডোজার।আকাশে উড়ছে মৃত পাখিদের বিষণ্ন পালক। দাঁতালো করাত এসে আলাদা করে দিচ্ছে মাথা থেকে পায়ের পাতা। কর্তিত দেহ ছেড়ে বিচ্ছিন্ন পাগুলি হাঁটছে পেছনের দিকে।বিভ্রান্ত মাথাটা গড়িয়ে পড়ছে খাদে...