অন্ধ্র প্রদেশে স্কুলবাস খালে, নিহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশের খাম্মাম জেলার কোঠাগুদেম মণ্ডলে গতকাল মঙ্গলবার একটি স্কুলবাস খালে পড়ে ১৪ শিক্ষার্থী নিহত ও ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার স্থানীয় এল ভি রেড্ডি স্কুলের ৪০ জন শিক্ষার্থী স্কুল শেষে গন্তব্যে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। একজন মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে স্কুলবাসটি পার্শ্ববর্তী তুঙ্গারাম খালে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৪ জন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসচালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।