কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজদৌলা ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। চ্যানেল আইতে এখন দেখানো হচ্ছে ধারাবাহিকটি। নাটকটিতে কানা সিরাজদৌলা চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম।আপনাকে সব সময় মজার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। মাঝে হঠাৎ দেখা গেল সিরিয়াস চরিত্রে। এখন আবার সেই পুরোনো ধারায়।আসলে একজন অভিনেতার নিজেকে একই ধরনের অভিনয়ের মাঝে বেঁধে রাখা ঠিক নয়। গহীনে, সীমান্ত আর পৌষ ফাগুনের পালা—এই তিনটি ধারাবাহিক দর্শকের কাছে আমাকে একেবারে অন্যভাবে উপস্থাপন করেছে। আমিও নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। কোমল বিবির অতিথিশালা ও কানা সিরাজদৌলা অবশ্যই মজার নাটক। কিন্তু অন্য কমেডি ধাঁচের নাটকের মতো নয়।নাটকে আপনাকে সবাই ‘কানা সিরাজদৌলা’ কেন বলে?সিরাজদৌলা চোখে কম দেখে। চশমা ছাড়া খুবই অসুবিধা হয়। তাই তার স্ত্রী কোমল বিবি (সুবর্ণা মুস্তাফা) স্বামীকে ‘কানা সিরাজদৌলা’ বলে। সিরাজদৌলা খুব পড়ুয়া। সারাক্ষণ কিছু না কিছু পড়ে, আর সুর দিয়ে আবৃত্তি করে। মজার নাটকের একটা মজার দৃশ্যের কথা বলুন।একই পরিচালকের ঈদের একটি নাটকে গরুর দৌড় দেখেছিলাম। পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে সেদিন গরুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন ওই নাটকের নায়িকা। এই ধারাবাহিকে এমনি একটি দৃশ্য ছিল—গরু আমাকে দৌড়াবে। দৃশ্যটি হলো—গরু দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি। কিন্তু পেছনে তাকিয়ে দেখি অদ্ভুত ব্যাপার, গরু দাঁড়িয়ে আছে! গরুকে দৌড়ানোর জন্য সবার সেকি চেষ্টা! এখন অন্য রকম আর কোনো নাটকে কাজ করছেন?শিহাব শাহীনের মুম্বাসা নাটকের কথা বলব। মাছরাঙা টিভির জন্য তৈরি হচ্ছে। অতিপ্রাকৃত গোয়েন্দা গল্প। ঘটনা ঘটার পর গোয়েন্দা এর রহস্য উদ্ঘাটন করে। কিন্তু মুম্বাসা নাটকে ঘটনা ঘটার আগেই গোয়েন্দা তা টের পেয়ে যায়।