অন্য চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষেপ১৯৯৭ সালে ৪৫.১৪ মিটার বর্শা ছুড়ে রেকর্ড গড়েছিলেন। এখনো তা অক্ষত। আখেরুন নেসার হাসিখুশিই থাকার কথা। কিন্তু গত বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া ওয়ালটন জাতীয় অ্যাথলেটিকসে অন্য আখেরুনকে দেখা গেল। দোতলার প্লেয়ার্স রুমের সামনে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। টানা ১০ বারের সোনাজয়ী যে মাত্রই হেরে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার হোসনা আক্তারের কাছে।কাছে যেতেই আখেরুনের ক্ষুব্ধ কণ্ঠ। তিনি হারেননি। হারিয়ে দেওয়া হয়েছে, ‘একজন জাজ অনেক দূরে দাঁড়িয়ে ছিলেন। তিনি ঠিকমতো দেখতে পাননি। অথচ আমি ৩৭.৩৫ মিটার ছুড়েছিলাম। আমাকে কিনা তৃতীয় ঘোষণা করা হলো!’টেলিভিশনে দেখাবে বলে...পুরুষ ৪০০ মিটার দৌড় শুরুর অপেক্ষায়। স্টেডিয়ামের উত্তর দিকে দুপুরের তপ্ত রোদে ঠায় দাঁড়িয়ে অ্যাথলেটরা। প্রস্তুত বিচারকেরা। কিন্তু দৌড় তো আর শুরু হয় না! কী ব্যাপার? জানা গেল, টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে এই অপেক্ষা! কিন্তু টেলিভিশনের লোকজনের তো আর অত তাড়া নেই। হেলেদুলে নিজেদের কাজ করে চলেছেন। ওই গরমে দৌড়ের মাঝে অসুস্থ হয়ে পড়েই গেলেন নৌবাহিনীর অ্যাথলেট তুহিন।যে রাঁধে সে চুলও বাঁধেমহিলাদের ৪০০ মিটার দৌড় শুরুর প্রস্তুতি চলছে। বিচারকের আসনে বসে সত্তর ও আশির দশকের নামী অ্যাথলেট রাজিয়া সুলতানা (অনু) ও মোসলেমা বেগম (রানী)। মিট শুরু হতে দেরি হচ্ছে, এই ফাঁকে রাজিয়ার চুল বাঁধতে লেগে গেলেন মোসলেমা। তা দেখে একজনের মুখে রসিকতা, ‘যে রাঁধে সে চুলও বাঁধে!’ কথাটা শুনে হো হো করে হেসে উঠলেন তাঁরা দুজন।তবুও গান বাজছে...মাঠের একপাশে চলছে উচ্চ লম্ফ। অন্যদিকে চাকতি নিক্ষেপ। অ্যাথলেটদের মনঃসংযোগে বিঘ্ন না ঘটাতে মাইকে বাজানো গান বন্ধ রাখার কথা। কিন্তু কে শোনে কার কথা। হঠাৎ উচ্চস্বরে বেজে উঠল, ‘বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ। যাও এগিয়ে আমার বাংলাদেশ...।’ এমন গান বাজায় বিরক্ত বিচারকেরা। পরে গান বন্ধ হলো। এমন বিরক্তিকর ব্যাপার নিয়মিতই দেখা গেছে এবারের দুই দিনের জাতীয় অ্যাথলেটিকসে। অনুষ্ঠানের সঞ্চালকের কাছে এ ব্যাপারে কিছু বলতেই রেগে গিয়ে বললেন, ‘ফেডারেশন কর্তাদের নির্দেশ আছে এই গান বাজানোর। তাঁরা যেটা দেবেন, সেটাই তো বাজাতে হবে!’আগের মতো চাকরি নেই...আশির দশকের হার্ডলার রোকেয়া বেগম (খুকি) এখন বিজেএমসির খুলনা অঞ্চলের ম্যানেজার (অডিট)। বিজেএমসির হোসনা আক্তার, সজীব হোসেনরা কম বেতনে চাকরি করেন শুনে তাঁর মুখে আক্ষেপ, ‘আগের মতো আর চাকরি নেই এখন। আগে শিক্ষাগত যোগ্যতা দেখে চাকরি দেওয়া হতো খেলোয়াড়দের। কিন্তু এখন বিএ, এমএ পাস করে এসেও শ্রমিকের মতো হাজিরা দিয়ে চাকরি করতে হয়। মিলের চাকা ঘুরলে বেতন, নইলে নেই।’৩৭ সোনা এবং একটি মামলা...চাকতি নিক্ষেপে বাংলাদেশে তিনি অপ্রতিদ্বন্দ্বী। সেনাবাহিনীর সার্জেন্ট আজহারুল ইসলাম এবারও সোনা জিতলেন (৪১.১৫ মিটার)। তাঁর ঘরে উঠল মোট ৩৭টি সোনা! বাংলাদেশের খেলাধুলার রুগ্ণ সংসারে বিরল রেকর্ডই। কিন্তু এই রেকর্ডধারীকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে!জমিজমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে মামলায় জড়ানোর পরিণতি এটা। আক্ষেপ করে বললেন, ‘ভাই, এসব সোনার পদক দিয়ে কী হবে। হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম। নিজেকে অ্যাথলেট বলে পরিচয় দিলেও কেউ বিশ্বাস করে না। এই পদকের দাম নেই আমার কাছে।’কোরাম-সংকটমেয়েদের পোলভল্টে বিশ্বসেরা রাশিয়ার ইয়েলেনা ইসিনবায়েভা। কিন্তু বাংলাদেশে কোনো ‘ইসিনবায়েভাকে’ খুঁজে পাওয়া গেল না। যাবে কী করে, এই ইভেন্টই তো ছিল না এবারের জাতীয় অ্যাথলেটিকসে! পুরুষ পোলভল্ট যা-ও আছে, কিন্তু প্রতিযোগীই নেই। মাত্র দুজন প্রতিযোগী—সেনাবাহিনীর ল্যান্স করপোরাল শরিফুল ও নৌবাহিনীর হুমায়ুন কবির। এই দুজনই ভাগাভাগি করে নিলেন সোনা ও রুপা। ব্রোঞ্জের লড়াই তাই হলোই না। খেলা দেখতে আসা একজন রসিকতা করে বলে উঠলেন, ‘এখানেও দেখছি কোরাম-সংকট!’ বদিউজ্জামান