অন্য পরিচালকের ছবিতে কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ‘ছুটির দিনে রবির নাটক’গরল দংশন। আলী যাকেরের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন রওনক হাসান, পরিচালনা করেছেন তাসকিন সুমি। নাটকে অভিনয় করছেন তিশা। কথা হলো তাঁর সঙ্গে।বিয়ের পর এবার প্রথম ঈদ কেমন কাটালেন?খুব ভালো। ঈদের দিন ফারুকী একটু অসুস্থ ছিল। কিন্তু তার পরও ঈদের দিনটা বাবার বাড়ি আর শ্বশুরবাড়িতেই কাটিয়েছি। পরদিন কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় গিয়েছি। ছবিয়ালের যারা ঢাকায় ছিল, তাদের প্রায় সবাই আমাদের বাসায় এসেছিল। কাজের চাপের জন্য তো সচরাচর একসঙ্গে বসা হয় না। সেদিক থেকে ঈদের পরের দিনটা সবাইকে নিয়ে দারুণ মজা করেছি। এবার ঈদে টিভিতে দেখানো আপনার নিজের কোনো নাটক কিংবা টেলিছবি ভালো লেগেছে?ঈদে নানা কারণে কোনোটিই পুরোপুরি দেখা হয়নি। এবার ১০টি নাটক ও টেলিছবি বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে। আমার মতে, এর মধ্যে আটটিই খুব ভালো। আমি আলাদা করে কোনো একটিকে খুব ভালো বলতে চাই না। কারণ চিত্রনাট্য, পরিচালক ও আনুষঙ্গিক সবকিছু দেখেই আমি কাজগুলো করেছি। তাই আগে থেকেই এগুলোর মানের ব্যাপারে একটা ধারণা করে রেখেছি।‘গরল দংশন’ নাটকটির কাজ কবে করেছিলেন?তা প্রায় বছরদুয়েক কিংবা তারও বেশি হতে পারে। নাটকটির ব্যাপারে খুব বেশি কিছু মনে নেই। যতটুকু মনে পড়ে, আমি আর রওনক হাসান গ্রামে গিয়ে কাজ করেছিলাম।চ্যানেল আইয়ের ‘মুকিম ব্রাদার্স’ নাটকে কাজ করতে কেমন লাগছে?দারুণ উপভোগ করছি। পরিচালক আশফাক নিপুণ যখন দৃশ্যগুলো বুঝিয়ে দেন, তখন হাসি আর থামাতে পারি না। আর দর্শকেরা তো শুরু থেকেই নাটকটি দেখছেন।এনটিভিতে ‘সবুজ নক্ষত্র’ ধারাবাহিকটি শুরু হলো। এই নাটকে আপনিও অভিনয় করছেন।এটা মফস্বলের গল্প। আর আমি মফস্বলের সংস্কৃতিমনা একটি মেয়ে। ভালোই লাগছে। একটু অন্য ধরনের গল্প।এবার চলচ্চিত্রের কথা বলুন।আমার প্রথম ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে। এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। এরই মধ্যে ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সবকিছু মিলিয়ে আমার প্রতি দর্শকদের অন্য রকম প্রত্যাশা তৈরি হয়েছে। আমিও সেভাবেই এগোচ্ছি। নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে। তবে তা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলব, এবার অন্য কোনো পরিচালকের ছবিতে কাজ করব।