অন্য রকম শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিংহ সাধারণত হরিণ, মহিষ বা তৃণভোজী প্রাণীর মাংস খায়। এসব প্রাণী ছাড়া তারা অন্য প্রাণী শিকার করে না। কিন্তু ভারতের গুজরাট রাজ্যের ভাদোড়ারা এলাকায় দেখা গেছে বিরল দৃশ্য। সেখানকার জুনাগড় এলাকার একটি বনে সিংহের কয়েকটি শাবককে একটি প্যাঙ্গোলিন (বনরুইয়ের মতো সারা গায়ে মোটা আঁশযুক্ত একধরনের সরীসৃপ) শিকার করতে দেখা গেছে। একজন বন কর্মকর্তা বলেছেন, সিংহের শিকারের তালিকায় যে প্যাঙ্গোলিনও থাকতে পারে, এটা তাঁরা ধারণাও করতে পারেননি। পিটিআই