অন্য রূপে হ্যারি পটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি পটার আর ড্যানিয়েল র্যাডক্লিফ মোটামুটি সমার্থক—পটারভক্তদের কাছে। কিন্তু হ্যারি পটার সিরিজের ছবি শেষ হয়ে যাওয়া মানেই কি র্যাডক্লিফের বিদায়? সেটা হতেই পারে না। আর ড্যানিয়েলও আর সেই ছোট্টটি নেই। তাই ড্যানিয়েল কিন্তু সুযোগ পেলেই বিভিন্ন রকম চরিত্রে নিজেকে যাচাই করে নিচ্ছেন। সামনে আসছে সে রকমই একটি ছবি দ্য ওম্যান ইন ব্ল্যাক। ভেতরের খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা আগেভাগেই জানান দিচ্ছেন থ্রিলার ঘরানার এ ছবিতেও অসাধারণ কাজ দেখাবেন ড্যানিয়েল র্যাডক্লিফ। টিএনএন।