অন্যতম হোতা ভিপি বাহাদুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে রামুর বৌদ্ধপল্লিতে হামলার অন্যতম হোতা ও কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর নেতা শহীদুল ইসলাম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরকে (৪০) গতকাল সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চৌমুহনীতে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন বলে তাঁকে ভিপি বাহাদুর ডাকা হতো। তাঁর বাড়ি সদর উপজেলার ঝিলংজা গ্রামে। অভিযানে নেতৃত্বদানকারী র্যা ব-৭-এর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর সারওয়ার-ই-আলম বলেন, ‘ভিপি বাহাদুর ধরা পড়েছে ঠিক, কিন্তু এর বাইরে কিছু বলা সম্ভব হচ্ছে না। কারণ তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।’ ভিপি বাহাদুরের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বসুদত্ত চাকমা বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে হামলার ঘটনায় শিবিরের একসময়ের ক্যাডার ও জামায়াত নেতা শহীদুল ইসলাম ওরফে ভিপি বাহাদুর সরাসরি নেতৃত্ব দিয়েছেন। মন্দিরে হামলার বিপরীতে দায়েরকৃত মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপন করেন।