অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ওদের প্রচারণায় বিভ্রান্ত হবেন না। পেইড লবিস্টরা এ কাজটি করছেন। বলা হচ্ছে, এটি আন্তর্জাতিক মানের হচ্ছে না।আজ সোমবার সকালে বাংলাদেশের যুদ্ধাপরাধ-বিষয়ক ট্রাইব্যুনাল নিয়ে আয়োজিত দুই দিনের গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর এ বৈঠকের আয়োজন করে।শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মান নিয়ে সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই। তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ধরনটা হচ্ছে আন্তর্জাতিক হলেও বিচার হচ্ছে দেশীয় ট্রাইব্যুনালে। এই বিচারপ্রক্রিয়ায় জড়িত ব্যক্তিরা দক্ষ ও যোগ্য। ট্রাইব্যুনালও ক্ষেত্রবিশেষে আন্তর্জাতিক মানের চেয়ে বেশি।শফিক আহমেদ বলেন, বিচার শেষ হতে দিন। বিশ্বের কাছে এটি আদর্শ হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই বিচারের উদ্দেশ্য রাজনৈতিকভাবে কাউকে হেনস্তা করা নয়। বরং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলীর সঞ্চালনায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেল ফ্লেচার, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইনজীবী সারা হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক আলোচনায় অংশ নেন।দ্বিতীয় অধিবেশনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করা শুধু বাংলাদেশের দায়িত্ব নয়। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। তিনি এ বিচারব্যবস্থায় উপযুক্ত সহায়তায় জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করেন।তৃতীয় অধিবেশনে আইনজীবী আমীরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় পদক্ষেপের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আন্তর্জাতিক ইতিহাস থেকে আন্তজাতিক অপরাধকে কখনো পৃথক করা যাবে না। ১৯৭৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারের জন্য প্রণীত আইনটি তত্কালীন রাজনৈতিক ও সামাজিক অপরাধের ধরন বুঝে করা হয়েছে বলে জানান তিনি।তিন পর্বেও এই বৈঠকে ইয়েল ল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশি তরুণ আইনজীবীরা কয়েকটি তথ্যচিত্র উপস্থাপন করেন।