অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মৃত্যুদণ্ড প্রয়োজন: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশে অনেক জঘন্য অপরাধ হয়। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মৃত্যুদণ্ডের প্রয়োজন আছে।ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যুদণ্ডের বিধানের যৌক্তিকতা জানতে চাইলে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, এসব অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মৃত্যুদণ্ড প্রয়োজন।প্রতিনিধিদলে ছিলেন অস্ট্রেলিয়ার লাউরি বার্গ, ফিলিপাইনের নাইমা সিমেনটেল ও মানবাধিকার বিষয়ে কর্মরত বাংলাদেশের বেসরকারি সংস্থা অধিকারের প্রতিনিধিরা।