অপরাহ্র অনুষ্ঠানে এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাহ্ উইনফ্রের অপরাহ্স নেক্সট চ্যাপ্টার অনুষ্ঠানে অংশ নিয়েছেন এ আর রহমান। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন অপরাহ্ উইনফ্রে। তখনই ধারণ করা হয় সাক্ষাৎকারটি। তখন অবশ্য এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের পরিবারের অংশ নেওয়ার ব্যাপারটিই বেশি আলোচিত হয়। গত রোববার প্রচারিত হয়েছে অপরাহ্স নেক্সট চ্যাপ্টার অনুষ্ঠানে এ আর রহমানের সাক্ষাৎকার। এই অনুষ্ঠানে অপরাহ্ উইনফ্রেকে ভারতে স্বাগত জানান এ আর রহমান। অনুষ্ঠানে এ আর রহমানের সাক্ষাৎকার দেখে অনেকেই অবাক হয়েছেন। এখানে এ আর রহমান কথা বলেছেন সংগীত ও তাঁর বেড়ে ওঠা, সাম্প্রতিক ভিএম মিউজিক জটিলতা আর নানা বিষয় নিয়ে।