অপরিকল্পিত নগরায়ণের প্রভাবে ঢাকা নানা সমস্যার সম্মুখীন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের প্রভাবে ঢাকা এখন নানা সমস্যার সম্মুখীন। নগরের অধিবাসীরা প্রতিনিয়ত বাসস্থান, পানি, বিদ্যুত্, গ্যাস ও যানজটের মতো নানা নাগরিক সমস্যার সঙ্গে যুদ্ধ করছে। এখন সময় এসেছে এসব নাগরিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার।রাজধানী ঢাকার ৪০০ বছর উদ্যাপন কর্মসূচির আওতায় ‘দ্য হিস্ট্রি হেরিটেজ অ্যান্ড আরবান ইস্যুজ অব ক্যাপিটাল ঢাকা’বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে তথ্যমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, শরীফ উদ্দিন, এ কে এম গোলাম রব্বানী প্রমুখ।