অপরিশোধিত অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পার্কিংয়ের টিকিট বিক্রি ও জরিমানা বাবদ বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে প্রায় এক কোটি ৭০ লাখ ডলার পাবে নিউইয়র্ক শহর। জাতিসংঘের চলতি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা সেখানে বর্তমানে জড়ো হওয়ায় এর পরিমাণ এ সপ্তাহে আরও বাড়বে। নিউইয়র্কের অর্থ বিভাগ জানিয়েছে, জুলাইয়ের শেষ নাগাদ কূটনীতিকদের অপরিশোধিত টিকিটের মূল্য সব মিলিয়ে এক কোটি ৬৭ লাখ ডলার। রয়টার্স