অপশক্তিকে ক্ষমতায় আনতে ইলিয়াসের নাটক
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের দাবি, যুদ্ধাপরাধীদের বিচারকাজকে বাধাগ্রস্ত, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামিদের বাঁচাতে একটি মহল অপশক্তিকে ক্ষমতায় আনার জন্য ইলিয়াস আলীর নাটক সাজিয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বর্তমান সরকার এ বিষয়ে সজাগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।আজ শনিবার বিকেলে কুমিল্লায় আয়োজিত বাংলাদেশ আইনজীবী সহকারী (অ্যাডভোকেট ক্লার্ক) সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। কুমিল্লা টাউন হলে ওই সম্মেলন হয়।চট্টগ্রাম বিভাগীয় আইনজীবী সহকারী সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের সভাপতি পদুম কুমার ভট্ট ও সাধারণ সম্পাদক সোহরাব আলী, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি নূর মিয়া প্রমুখ।সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার কর্মীরা উপস্থিত ছিলেন।