অপহরণ-আতঙ্কে ক্রোড়পতি সুশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৌন বানেগা ক্রোড়পতি’র পাঁচ কোটি রুপি জয়ী সুশীল কুমারের পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। ভয় পাচ্ছে সুশীলের নিরাপত্তা নিয়ে। তাঁর শহর মতিহারিতে গুজব রটেছে, অপহরণ করা হতে পারে সুশীলকে। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টা তত জটিল নয় এবং এমন গুজব আমলে নেওয়ার মতো কোনো ভিত্তিও নেই। তবে কে বা কারা এমন হুমকি দিয়েছে, তা জানায়নি সুশীলের পরিবার। তাদের কাছের এক সূত্র জানিয়েছে, মতিহারিতে প্রায়ই অপহরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলে। তাই তাঁর পরিবার আরও বেশি ভয়ে দিন কাটাচ্ছে। আইএএনএস।