অপহরণের নামে গা ঢাকা দেন প্রবাসী প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার গভীর রাতে অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী আবদুল্লাহ আল কাফিকে (৪০) চট্টগ্রামে খুঁজে পায়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (এডিসি) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি অপহূত হননি, পাওনা টাকা না দিতে পেরে চট্টগ্রামে আত্মগোপন করেছিলেন। এর আগে আবদুল্লাহ আল কাফির স্ত্রী ডালিয়া খিলগাঁও থানায় অভিযোগ করেন, এক কোটি টাকা মুক্তিপণের জন্য সন্ত্রাসীরা আবদুল্লাহকে তাঁদের খিলগাঁওয়ের বাসা থেকে অপহরণ করে। এডিসি ওয়ালিদ হোসেন আরও বলেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই ঢাকায় এনে আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। আবদুল্লাহ তখন স্বীকার করেন যে বিদেশে পাঠানোর নামে কিছু লোকের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন। পাওনা টাকা ফেরত দিতে না পেরে তিনি গা ঢাকা দেন।