অপহূত দুই স্প্যানিশকে মুক্তি দিয়েছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফ্রিকায় আল-কায়েদার বন্দীশালা থেকে মুক্তি পেয়েছেন দুই স্প্যানিশ সাহায্যকর্মী। নয় মাস আগে এই দুই স্প্যানিশ নাগরিককে মৌরিতানিয়া থেকে অপহরণ করে আল-কায়েদা।বন্দীদশা থেকে মুক্তি পাওয়া রক প্যাসুয়াল ও আলবার্ত ভিলালতা নামের দুই স্প্যানিশ সাহায্যকর্মীকে আজ মঙ্গলবার মালিতে মুক্তি দেওয়া হয়। মালি থেকে বুর্কিনা ফাসো হয়ে তাঁরা ইতিমধ্যেই জন্মস্থান বার্সেলোনা রওনা হয়েছেন।বিবিসি অনলাইন জানিয়েছে, গত নভেম্বর মাসে মৌরিতানিয়ায় আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) বিদ্রোহী জঙ্গিরা তাঁদের অপহরণ করে। এদিকে দুই স্প্যানিশ সাহায্যকর্মীর এই মুক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগুয়েজ। তিনি বলেছেন, দুই স্প্যানিশ সাহায্যকর্মী ও তাঁদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের জন্য ২৬৮ দিন ছিল খুব কষ্টের।একিউআইএমের বিদ্রোহীরা অপহূত স্প্যানিশ নাগরিকদের কাছ থেকে ৫০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল। তবে মুক্তিপণ দিয়েই তাঁদের মুক্ত করা হয়েছে কি না, সে তথ্য অবশ্য জানা যায়নি।সদ্য মুক্তি পাওয়া দুই স্প্যানিশ নাগরিক জানিয়েছেন, বন্দী থাকার সময় সন্ত্রাসীরা তাঁদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। তবে মরুভূমির জীবনাচরণে অনভ্যস্ততার কারণে আটক থাকাটা মাঝেমধ্যে কষ্টকর মনে হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।