অপহৃত শিশু পরাগ মণ্ডল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিনদিন পর কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর বসিলা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একটি সূত্র প্রথম আলো ডটকমকে এ খবর নিশ্চিত করেছে।এর আগে গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের এই শিশুকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।তিনদিন পর আজ তাকে উদ্ধারের পর তার বাবা বিমল মণ্ডলের কাছে শিশু পরাগ মণ্ডলকে হস্তান্তর করা হয়েছে। ওই দিন অপহরণকারীদের গুলিতে আহত হন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলাম (৩৫)।এদিক শিশু পরাগ মণ্ডলের অপহরণের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বুকে একটি শিশুকে গুলি করে মারার পরে বলেছিলেন, ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমরা সে কথা বলছি না। আমরা বলছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কোস্টগার্ড হেডকোয়ার্টার্স পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।