অপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে নাটক থতমত এই শহরে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে অভিনয় করেছেন শিরোনামহীন ব্যান্ডের প্রধান গায়ক ও অভিনেতা তুহিন। কথা হলো তাঁর সঙ্গে।‘থতমত এই শহরে’ টিভিতে প্রচারিত আপনার দ্বিতীয় নাটক।হ্যাঁ। আমার প্রথম প্রচারিত নাটক মধ্যরাতের তিন হতভাগা যুবক। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। বছর খানেক আগে ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি প্রচারিত হয়েছিল।‘থতমত এই শহরে’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন?বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার সময় অপি করিমকে চিনতাম। নাটকে কাজ করতে এসে নতুন করে আবার তাঁকে চিনলাম। এটি তাঁর সঙ্গে আমার প্রথম নাটক। এখানে অপি চিত্রশিল্পী ও মডেলের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকে আমার চরিত্রটি একজন স্ট্রিট সিঙ্গারের। একসময় আমার সঙ্গে অপির পরিচয় হয়। আস্তে আস্তে আমাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই নাটকটিকে শিল্পগুণসম্পন্ন বলা উচিত। আমি এ পর্যন্ত যে কজন নির্মাতার নাটকে অভিনয় করেছি, তাঁদের মধ্যে সুমন ও উজ্জ্বলকে সত্যিকার অর্থেই ‘পারফেকশনিস্ট’ নির্মাতা বলে মনে হয়েছে।আপনি তো একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন...হ্যাঁ। সেটি ২০০৮ সালের ঘটনা। নাটকের নাম মিথ্যে তুমি দশ পিঁপড়া। ১৩ পর্বের শুটিং হয়ে নাটকটির কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তিন বছর পর আগামী মাসে আবার এর শুটিং শুরু হবে। তবে নাটকটি কোথাও প্রচারিত হয়নি।‘শিরোনামহীন’ নিয়ে তথ্যচিত্র নির্মাণের কাজ কত দূর?কাজ প্রায় শেষ। বাংলাদেশে ব্যান্ডের জগতে রক ব্যান্ড হিসেবে শিরোনামহীনের আবির্ভাব ঘটে ১৯৯৬ সালে। ১৪ বছরের পথপরিক্রমায় আমরা উপলব্ধি করেছি, ব্যান্ড নিয়ে তথ্যচিত্র বানানো প্রয়োজন। আমাদের চতুর্থ অ্যালবাম প্রকাশের পরই এটি বাজারে ছাড়া হবে। তথ্যচিত্রে থাকবে ব্যান্ডের গান রেকর্ডিংয়ের সময়ের মজার ঘটনা, কনসার্টের তথ্য ও জনপ্রিয় কিছু গান।‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’-এর পর নতুন অ্যালবামের কাজ শুরু করছেন?প্রাথমিক কাজ শুরু হয়েছে। গান লেখা ও কম্পোজিশনের কাজ চলছে। মাস দুয়েকের মধ্যে রেকর্ডিংয়ের কাজও শুরু হবে। আশা করছি, বছরের শেষ দিকে চতুর্থ অ্যালবামটি শ্রোতাদের উপহার দিতে পারব।