অপির ‘আনন্দলোকে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও একক নাচের অনুষ্ঠান করছেন অপি করিম। নাম ‘আনন্দলোকে’। এখন এই অনুষ্ঠানের মহড়া নিয়ে বেশ ব্যস্ত তিনি। বললেন, ‘বছর দুয়েক আগে আমি একক নাচের অনুষ্ঠান করেছিলাম। নাম “তৃষ্ণা”। এনটিভিতে পয়লা বৈশাখে প্রচার করা হয়। তখন প্রস্তুতির জন্য মাস খানেক সময় পেয়েছিলাম। কিন্তু এবার সময়টা খুবই কম। তার পরও ভালো কিছু করার চেষ্টা করছি।’‘আনন্দলোকে’ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শামীম শাহেদ ও অপি করিম। নাচ থাকবে পাঁচটি। এর মধ্যে চারটি নাচের কম্পোজিশন করছেন দীপা খন্দকার। অন্যটির অপি নিজেই। নাচের ফাঁকে ফাঁকে থাকবে অপি করিমকে নিয়ে তৈরি তথ্যচিত্র। ‘আনন্দলোকে’ অনুষ্ঠানটির প্রযোজক নাহিদ আহমেদ। দেখানো হবে ঈদে, বাংলাভিশনে।