অপু বিস্মিত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল নয়টায় পরিচালক রকিবুল ইসলাম ফোন করলেন অপুকে।অপুর জবাব, ‘রাকিব ভাই, আসতেছি তো। আমি একা এসে কী হবে? হিরোর সঙ্গে আমার কাজ।’পরিচালক অপুকে বললেন, ‘হিরো এসে বসে আছে। তুমি তাড়াতাড়ি আস। মিনিট পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে পড়লেন অপু। তাঁর চোখে বিস্ময়, শাকিব সকাল নয়টার মধ্যে শুটিং স্পটে!’অপু বললেন, ‘শাকিব মানিকগঞ্জে রাত পর্যন্ত কাজ করে যে এত তাড়াতাড়ি শুটিং স্পটে এসে পৌঁছাবেন, এটাই বা কে জানত। শাকিব আসলে এখন বেশ দ্রুতই সেটে আসছেন। ফলে আমাকেও আগে আগে শুটিংয়ে আসার প্রস্তুতি নিতে হচ্ছে।’