অপুর আমন্ত্রণে বগুড়ায় শাকিব, মৌসুমী, মিশা ও চাষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীর আমন্ত্রণে দুর্গাপূজা দেখতে আজ বুধবার বগুড়া যাচ্ছেন দেবদাস ও চন্দ্রমুখী। সঙ্গে থাকছেন দেবদাস-এর নির্মাতা চাষী নজরুল ইসলাম ও মিশা সওদাগর। আজ বুধবার সকালে অপু বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশে রওনা হবেন শাকিব, মৌসুমী, মিশা ও চাষী নজরুল ইসলাম। শাকিব বলেন, ‘হঠাৎ করেই অপু দাওয়াত দিল। শুটিং নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে সামাজিক অনুষ্ঠানে তেমন যোগ দেওয়া হয় না। তাই পূজা উপলক্ষে অপুর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ পূজার সময় অপু ঢাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে পরিচালক আর প্রযোজকদের কাছ থেকে দুই দিনের ছুটি পেয়ে বগুড়ায় যান অপু। নিমন্ত্রণ জানান সঙ্গের শিল্পী ও নির্মাতাদের।অপু জানান, তাঁর অতিথিদের জন্য নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, আজ রাতেই সবাই ঢাকার উদ্দেশে রওনা হবেন।