অপ্রকাশলোকের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিংশ শতাব্দীর জ্ঞানতাত্ত্বিক অভিযানবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিশ্বপরিচয় গ্রন্থের ভূমিকায় লিখেছেন, ‘মানুষ একমাত্র জীব যে আপনার সহজবোধেই খুশি হয়েছে। মানুষ সহজ শক্তির সীমানা ছাড়াবার সাধনায় দূরকে করেছে নিকট, অদৃশ্যকে করেছে প্রত্যক্ষ, দুর্বোধ্যকে দিয়েছে ভাষা। প্রকাশলোকের অন্তরে আছে যে অপ্রকাশলোক, মানুষ সেই গহনে প্রবেশ করে বিশ্বব্রহ্মাণ্ডের মূল রহস্য কেবলই অবারিত করেছে।’অপ্রকাশলোক অর্থাত্ সেই পরমাশ্চর্য জাত সম্পর্কে মানুষ বিগত শতাব্দীতে যেসব তথ্য-উপাত্ত আবিষ্কার করেছে, সেগুলো সম্পর্কে চিন্তা করলে অবাক না হয়ে উপায় থাকে না।বিজ্ঞানের শাখা পদার্থবিজ্ঞানে এখন যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়, দুঃখের ব্যাপার এই যে, সাধারণ মানুষ সেসব আলোচনায় মোটেই অংশগ্রহণ করতে পারে না। রূপ-রস-বর্ণ-গন্ধের আমাদের এই পরিসীমায় নিয়ে আসার প্রচেষ্টায় আজ যে অভূতপূর্ব প্রগতি অর্জন করা সম্ভব হয়েছে, তা বিগত কয়েক হাজার বছরেও সম্ভব হয়নি। অতি দুরূহ যেসব পরীক্ষণ এখন সম্পন্ন করা হয়েছে ও ভবিষ্যতেও হবে এবং গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন যেসব তত্ত্ব আজ প্রতিষ্ঠা লাভ করেছে বা ভবিষ্যতে করবে, সে সবই রবীন্দ্রনাথের ভাষায় দূরকে করেছে নিকট, অদৃশ্যকে করেছে প্রত্যক্ষ, দুর্বোধ্যকে দিয়েছে ভাষা এবং কখনো অনির্বচনীয়কে করেছে বাঙ্ময়। এভাবেই প্রাচীন গ্রিকদের স্থানিক জ্যামিতি থেকে উত্তরণ ঘটেছে নিউটনীয় গতিবিজ্ঞানে, কুলম্ব-ফ্যারাডের স্থলবিদ্যুত্ চৌম্বক থেকে সৃষ্টি হয়েছে ম্যাক্সওয়েলের গতিময় বিদ্যুত্-চৌম্বক তত্ত্ব এবং সবশেষে এসেছে একক আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের অপূর্ব সূচিকর্ম।বিজ্ঞানের এসব বিস্ময়-বিহ্বল করা সাফল্যের কারণে অনেকেই এখন হয়তো মনে করেন, মানুষ তার চূড়ান্ত গন্তব্যে ইতিমধ্যেই প্রায় পৌঁছে গেছে এবং একটা সবকিছুর তত্ত্ব আবিষ্কারের খুব বেশি দূরে বোধ হয় আর বিলম্ব নেই। এ ধরনের চরম আশাবাদ সৃষ্টির পশ্চাতে পদার্থবিজ্ঞানের আধুনিক স্ট্রিং-তত্ত্বের উল্লেখযোগ্য প্রগতি ঠিক কতখানি কাজ করে, তা বলা মুশকিল, কিন্তু এই তত্ত্বের ধারাবাহিক উন্নতি ও বিকাশ স্বীকার করেও বোধ হয় বলা যায়, বর্তমান অবস্থায় এই তত্ত্ব অগ্রসর গণিতের কিছু বিস্ময়কর আবিষ্কার ছাড়া খুব বেশি কিছু বোধ হয় নয়।আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে সাম্প্রতিক বিভ্রান্তিএকদিকে ‘সবকিছুর তত্ত্ব’ সম্পর্কে অতিরিক্ত উচ্চাশা, অন্যদিকে জেনেভার বিখ্যাত ইউরোপিয়ান নিউক্লীয় গবেষণা প্রতিষ্ঠান সার্ন গবেষণাগারের কিছু ফল নিয়ে বিভ্রান্তি আজ পদার্থবিজ্ঞানকে এক সংকটময় অবস্থায় নিয়ে এসেছে বোধ হয়। এমন একদিন ছিল, যখন আমরা বিশ্বাস করতাম, স্থান ও কাল হলো বিশ্বের পরম এবং অপরিবর্তনীয় পটভূমি, যার পরিপ্রেক্ষিতে আমরা ভৌত তত্ত্ব বিনির্মাণ করে থাকি। কিন্তু আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে তাঁর কালজয়ী আপেক্ষিক তত্ত্ব দিয়ে শেখালেন যে ভিন্ন গতিতে ভ্রমণশীল দর্শক ঘটনার সময় এবং বস্তুর দৈর্ঘ্য সম্বন্ধে তাঁদের গতির ওপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ফল পাবেন। আইনস্টাইন তাঁর বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্বে স্থান ও কালকে একটিমাত্র সত্তায় একীভূত করে স্থান-কালের একটি অবিচ্ছিন্নতা সৃষ্টি করলেন। তাই আইনস্টাইনের আগে আমরা বাস্তবতার ‘বুনন’ নিয়ে যেভাবে চিন্তা করতাম, এখন আর তা করতে পারি না। এমনকি যুগপত্তির ধারণা হয়ে গেলে প্রসঙ্গ-কাঠামোনির্ভর।বিংশ শতাব্দীর প্রারম্ভে নিউটনীয় গতিবিদ্যা ও ম্যাক্সওয়েলের বিদ্যুত্-চৌম্বক তত্ত্বের মধ্যে আপাতসংঘর্ষ থেকেই বিশেষ আপেক্ষিক তত্ত্বের সৃষ্টি। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আলোকরশ্মি বিদ্যুত্-চৌম্বক তরঙ্গ ছাড়া আর কিছুই নয়। কিন্তু যখন আমরা তরঙ্গ বলি, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কিসের তরঙ্গ? এই প্রশ্নের উত্তর দিতেই প্রমাণ করা হয়েছিল যে মহাকাশে ইথার নামের এক অতি হালকা এবং স্থিতিস্থাপক মাধ্যম আছে, যা দেখা যায় না, অমুক্ত করা যায় না, যা সর্বত্র—এমনকি সব বস্তুর মধ্যেও বিদ্যমান এবং এই ইথার মাধ্যমের কম্পনই হলো আলোক তরঙ্গ। কিন্তু দুঃখের বিষয়, মাইকেলসন ও মর্লির বিখ্যাত পরীক্ষায় দেখা গেছে, এ ধরনের কোনো মাধ্যমের অস্তিত্ব প্রমাণ করা যায় না। সুতরাং, আইনস্টাইনের সোজাসুজি সহজ সমাধান ছিল, এই যে ইথার বলে কিছুই নেই। স্থান ও কাল পরস্পর স্থিতিশীল। এর ফলে নিউটনীয় পরম গতিহীনতার চিন্তা করা যায় না। কেননা সব গতিই এখন প্রসঙ্গ-কাঠামোর আপেক্ষিক। আইনস্টাইনের নিজের ভাষায়, ‘দৃশ্যমান ঘটনাবলির কোনো বৈশিষ্ট্যই পরম গতিশীলতার ধারণার সঙ্গে খাপ খায় না।’এ ধারণা আমরা গ্রহণ করব এবং তাকে আপেক্ষিকতার নীতি বলব।আরও একটা প্রসঙ্গ আমরা অনুমান করব, যা আপাতদৃষ্টিতে প্রথম প্রকল্পের সঙ্গে সামঞ্জস্যহীন। আমরা ধরে নেব যে আলোক মহাশূন্যে ধ্রুবগতিতে ধাবমান এবং এই গতি আলোর উেসর গতিবেগের ওপর নির্ভর করে না। এই দুটি অনুমান আমাদের একটি সহজ ও সুসামঞ্জস্য তত্ত্ব দিতে পারে।১৯০৩ সালে আইনস্টাইন এই যে ‘সহজ এবং সুসামঞ্জস্য’ তত্ত্বের কথা বলেছিলেন, তার ওপর ভিত্তি করেই বলা যায় আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে। আইনস্টাইনের এই বিশেষ আপেক্ষিক তত্ত্বের অংশ দুটি—১. সব জড় কাঠামোয় আলোর গতিবেগ ধ্রুব এবং ২. সব জড় কাঠামোয় পদার্থবিজ্ঞানের সব আইন সমরূপে প্রকাশ করা যায়।আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের এই দ্বিতীয় সূত্রটি নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, সার্ন গবেষণাগারে মিউয়ন-নিউট্রিনোর গতিবেগ নিয়ে যে পরীক্ষা হয়েছে, তাতে প্রমাণ করে যে মিউয়ন-নিউট্রিনো কণা প্রতি সেকেন্ডে তিন লাখ ছয় কিলোমিটার গতিতে গতিশীল, যা আলোর শূন্য স্থানের গতিবেগের তুলনায় প্রতি সেকেন্ডে ছয় কিলোমিটার বেশি।এই পরীক্ষা করা হয়েছিল তিন বছর ধরে এবং গবেষকেরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষণের পরিসাংখ্যিক গতি + ২.৮ এবং নিয়মিত ত্রুটি + ০.৩ গণনা করেছেন এবং উল্লেখ করেছেন, যার ফলে পরীক্ষার সামগ্রিক উত্কর্ষ ও মান সম্বন্ধে তাই কোনো প্রশ্ন করা যায় না। অবশ্য গবেষকেরা নিজেরাই বলেছেন, নিউট্রিনো তিন ধরনের (ইলেকট্রন-নিউটিনো, মিউয়ন-নিউট্রিনো ও টাও-নিউট্রিনো)। ভিন্ন পক্ষের পরীক্ষণে এই পরীক্ষণ অভিলক্ষ নিউট্রিনোর ঠিক উত্পত্তিস্থলটি তাঁরা চিহ্নিত করতে পারেননি। মনে রাখা দরকার, আইনস্টাইনের কথামতো বিশেষ আপেক্ষিক তত্ত্বে আলোর গতিবেগ আলোর উেসর গতিবেগের ওপর নির্ভর করে না। সুতরাং, মিউয়ন-নিউট্রিনো যদি আলো-কণা বা ফোটনের সদৃশ্য হয়, তাহলে তার গতিবেগও আলোর গতিবেগের সক্ষম হবে। কিন্তু এ কথা সত্যি হবে তখনই, যখন নিউট্রিনোর তিন রূপ নিয়েই পরীক্ষণের মাধ্যমেই প্রমাণ করা হবে যে তারা আলোক-কণা বা ফোটনের মতোই ভরহীন। সুতরাং, পরীক্ষণবিদদের হয়তো এখন কাজ হবে, প্রমাণ করা যে তিন ধরনের নিউট্রিনো-কণাই ভরহীন। সুতরাং, ইলেকট্রন-নিউট্রিনোর তত্ত্ব শূন্য নিলেও অন্য দুটিকে নিউট্রিনোর বস্তু ভরের কণা বলা যায় না।সর্বোপরি, প্রায় গবেষণায় তিন ধরনের নিউট্রিনোই ফোটনের মতো ভরহীন হলেও বোঝা যাবে যে বাস্তবিকই বিশ্বের আপেক্ষিক তত্ত্বের মূল প্রতিপাদ্য সম্বন্ধে বেশ পরিবর্তন প্রয়োজন হবে কি না।অন্যদিকে আশ্চর্য ব্যাপার হলো, এত দিন পর ২০১১ সালেও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার যেসব কাজের জন্য দেওয়া হয়েছে, তাতেও দেখা যায় যে আইনস্টাইনের এবং তাঁর আপেক্ষিক তত্ত্বের সুদূরপ্রসারী ফলগুলোর গৌরবময় স্বীকৃতি। এ বছর পুরস্কার পেয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সল পার্লমুটার, অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান স্মিড এবং জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম রিইস। তাঁরা গবেষণা করেছিলেন প্রথম প্রকরণের ১-এ অতি নবতারার ওপরে, যেখানে তাঁরা নির্ধারণ করেছেন যে অতি দূরবর্তী নবতারা অকল্পনীয় দ্রুততর গতিতে গতিশীল হয়ে চলমান। এই পরীক্ষালব্ধ ফলের তাত্পর্য হলো, বিশ্ব শুধু যে প্রসারণশীল তা-ই নয়, এই প্রসারণ অবারিতভাবে তরঙ্গগতিসম্পন্ন। আজকাল আমরা বিজ্ঞানের ছাত্রছাত্রীরা সবাই বিশ্ব সৃষ্টিতত্ত্বের মহাবিস্ফোরণ বা বিগব্যাং তত্ত্বে বিশ্বাস করি এবং এটা মোটামুটি সবাই বুঝি যে এই মহাবিস্ফোরণ আসলে আইনস্টাইনের বিশ্বতত্ত্বেরই একটি অনবদ্য উপহার।হাবল তাঁর জ্যোতির্বিজ্ঞানের বর্ণালি পরীক্ষায় এটা বুঝতে পারেন যে বিশ্বের গ্যালাক্সিগুলো আমাদের কাছ থেকে সব সময় দূরে সরে যাচ্ছে, যেখানে বলা যায় না।যেয়ো না, যেয়ো না ফিরে—দাঁড়াও বারেক, দাঁড়াও হূদয়-আসনে।চঞ্চল সমীরসম ফিরিছ কেনকুসুমে কুসুম, কাননে কাননে।আসলে এই রূপ-বর্ণ-গন্ধের বিশ্বকে বারেক দেখিব ভরিয়ে আঁখি, তা বলার উপায় নেই। কেননা গ্যালাক্সির ওপর অপস্রিয়মাণ আপেক্ষিক গতি আমাদের কাছ থেকে প্রতিটি গ্যালাক্সির দূরত্বের সমানুপাতিক। সুতরাং, নাগরিক দূরত্ব যত বেশি, তার দূরে চলে যাওয়ার গতিও তত বেশি। এখন যদি পেছনের দিক যেতে পারতাম, তাহলে একসময় একটি বিন্দুতে এসে পৌঁছাতে পারতাম, যেখানে প্রথম বিশ্বের সবকিছুই একসঙ্গে ছিল কুসুমে কুসুমে, কাননে কাননে।এই সৃষ্টিবিন্দু থেকেই মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে আমাদের এই বিশ্ব এবং সৃষ্টির পর থেকেই বিশ্বের জ্যোতিষ্কগুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে প্রতি গ্যালাক্সির দূরত্বে সমানুপাতিক হারে এবং এ ধরনের বিশ্বে প্রমাণ করা যায়, হাবলের উক্তি আইন অবশ্যই প্রযোজ্য।বিশ্ব সৃষ্টির মুহূর্তটি মহাবিশ্বের বিশেষ কোনো স্থানে ঘটেনি। মহাবিস্ফোরণ ঘটেছিল বিশ্বের সামগ্রিক স্থাপিক ব্যাপ্তিতে, যা নিয়েই বিশ্বের ভৌত বাস্তবতা এবং সেই বিন্দু থেকেই বিশ্ব ক্রমাগত স্ফীত হতে শুরু করেছে বেলুনের ফেঁপে ওঠার মতো। এ কারণেই বিশ্বের কোনো কেন্দ্রীয় বিন্দু বলতে কিছু নেই—বিশ্ব সর্বত্র সমসত্ব প্রকৃতির।এই অঙ্গীকারের গুরুত্ব থেকেই বোঝা যায়, বিশ্ব যদি বস্তু প্রভাবিত হতো, তাহলে বস্তুসমূহের পরস্পরের আকর্ষণের ফলে এই প্রসারণ ধীরে ধীরে কমে যেতে থাকত। কিন্তু তা হয় না। বরং ধরা যায়, প্রসারণ বৃদ্ধি পায় অর্থাত্ তা সরণশক্তিসম্পন্ন করে।অর্থাত্, বিশ্ব শুরু হয়েছিল মহাবিস্ফোরণ বা বিশ্ব ভাঙা দিয়ে এবং শেষও হয়ে যাবে এক মহা বিচ্ছিন্নতার (বিশ্বরিপ) মধ্য দিয়ে, যখন সব গ্যালাক্সি প্রচণ্ডভাবে ফেটে ছিঁড়ে যাবে। গ্যালাক্সিগুলো এত দ্রুত পরস্পরের কাছে থেকে সরে যাবে যে তাদের নিঃসৃত আলো বিশ্ব বেরিয়ে আজকের মতো আর অতি দূরবর্তী দর্শকের কাছে পৌঁছাবে না; এ কারণে আকাশ হয়ে যাবে ঘন কৃষ্ণবর্ণের। এককথায় বিশ্ব শেষ হয়ে যাবে। ২০১১ সালের নোবেল পুরস্কার এই প্রথম আইনস্টাইনের সেই ধারণাকেই যথার্থ বলে স্বীকৃতি দিয়েছে, যে তাঁর মহাজাগতিক ধ্রুবকের প্রবর্তন মোটেই অযৌক্তিক ছিল না। আইনস্টাইন এই ধ্রুবক প্রবর্তন করেছিলেন তাঁর পরের বিশ্বকে প্রসারণশীলতা থেকে বাঁচাতে; কেননা এর থেকে এটাই তিনি নির্ধারণ করেছিলেন। কিন্তু এডুইন হাবল যখন দূরবীক্ষণের মাধ্যমে প্রসারণশীল বিশ্বের আবিষ্কার করলেন প্রথম, তিনি বুঝলেন যে তাঁর তত্ত্ব সঠিক। তিনি ল্যাম্বুকা ধ্রুবককে তাঁর গবেষণায় সবচেয়ে বড় ভুল ধরেছিলেন। কিন্তু আজকাল আমরা জানি, বিশ্ব সৃষ্টিতত্ত্বের একক কিছু ব্যাখ্যা করতে এই ধ্রুবক দিগন্ত খুলে দেওয়া পথনির্দেশক এক দিশারি এবং সে জন্যই তাঁর যেকোনো কাজকে ভুল বলার আগে আমাদের হাজারবার চিন্তা করে বলা উচিত। আইনস্টাইনের ‘ভুল’ মোটেই ভুল ছিল না, সেটা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে—এটাই আমরা সব সময় আশা করে থাকি।লেখক: সাবেক অধ্যাপকপদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।