অপ্রিয় ভক্তের মুখোমুখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন অবশেষে মুখোমুখি হয়েছেন ভক্ত প্রতীক্ষার। এই ভক্ত প্রশংসার কথা শুনিয়ে যাননি; বরং জানিয়ে দিয়ে গেছেন অভিষেকের প্রতি তাঁর অপছন্দের কথা। দর্শক হিসেবে প্রতীক্ষা কেন অভিষেককে অপছন্দ করেন, সেটাই জুনিয়র বচ্চন জানতে পারবেন স্টার ওয়ার্ল্ডে প্রচারিত ‘লাভ টু হেইট ইউ’ অনুষ্ঠানের মাধ্যমে। প্রতীক্ষা বলেছেন, ‘আমি গুরু দেখার সময় ঘুমিয়ে পড়েছিলাম। ধুম, সারকার, সারকার রাজ অথবা পা ছবির নাম যা-ই হোক না কেন, অভিষেককে সব ছবিতে একই রকম লাগে। আর অভিষেক ছবিগুলো পেয়েও থাকেন বাবা অমিতাভ বচ্চনের কারণেই।’ জবাব দিতে পিছিয়ে থাকেননি অভিষেকও। ‘যে কয়টি ছবির কথা বলা হলো, তার সবই হিট করেছে। কিন্তু আমি মনে করি, যদি একজন দর্শকও আমার অভিনয় নিয়ে অখুশি থাকে, তাহলে আমাকে তা সংশোধন করতে হবে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।