অপ্রীতিকর কিছু ঘটেনি বায়তুল মোকাররমে, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই জুমার নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে গেছেন। এদিকে, বায়তুল মোকাররম থেকে সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। মসজিদের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। জুমার নামাজের আগে মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, যেকোনো সংঘাতময় পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে পুলিশের। বাইরের পাশাপাশি মসজিদের ভেতরেও গোয়েন্দা নজরদারি রয়েছে। বায়তুল মোকাররম এলাকার আশপাশের মসজিদগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।