অপ্রীতিকর ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষকদের এক বৈঠকে ওই কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (ছাত্রকল্যাণ) এবং তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল মান্নানকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—কুদরাত-ই-খুদা হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আনওয়ারুল আবেদিন, ড. ফজলুর রহমান খান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী এবং শহীদ মুক্তিযোদ্ধা হলের সহকারী প্রাধ্যক্ষ মোহাম্মদ লুত্ফর রহমান। কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গতকাল রোববার রাতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন।