অফুটবলীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানেই অনিন্দ্যসুন্দর ফুটবলের পসরা নয়। ফুটবলের কঙ্কালসার কদর্য একটা দিকও আছে। গত ১৮টি আসরে অনেক ম্যাচেই দেখেছে কদর্য সেই রূপরুমানিয়া-পেরু ১৯৩০প্রথম বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ঘটল খেলোয়াড় বহিষ্কারের ঘটনা! কার্ডের প্রচলন তখনো দেখেনি বিশ্বকাপ। থাকলে প্রথম লাল কার্ড দেখার ‘রেকর্ড’টা পেরু অধিনায়ক প্লাসিডো গালিন্ডোর নামেই লেখা হতো। অবশ্য ৫৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়ে প্রথম বহিষ্কৃত খেলোয়াড় হিসেবে নাম ঠিকই লিখিয়েছেন তিনি। শ-তিনেক দর্শকের সামনেই মঞ্চস্থ হলো বিশ্বকাপের ইতিহাসের প্রথম ঝঞ্ঝাটপূর্ণ ম্যাচ। প্রথমার্ধেই পা ভাঙলেন অ্যাডেলবার্ট স্টেইনার। পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেল দ্বিতীয়ার্ধে। খেলোয়াড়দের মধ্যে একের পর এক বাদানুবাদ সামলাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল পুলিশকে।ব্রাজিল-হাঙ্গেরি ১৯৫৪‘ভেবেছিলাম, এটাই হবে আমার দেখা শ্রেষ্ঠ ম্যাচ’, স্মৃতিচারণায় বলেছিলেন রেফারি আর্থার এলিস, ‘কিন্তু আফসোস, শেষ পর্যন্ত এটা হয়ে গেল একটা কলঙ্ক।’ সুন্দর ফুটবলের পসরা দেখার অপেক্ষায় ছিল সবাই। কেউ দুঃস্বপ্নেও ভাবেনি যে ফেরেঙ্ক পুসকাসদের ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ এমন একটা অপ্রত্যাশিত লড়াইয়ে জড়িয়ে পড়বে। যে লড়াই ‘ব্যাটল অব বার্ন’ নামে আজও পরিচিত।নিলটন সান্টোসের বাজে একটা ট্যাকলে খেপে গিয়ে ধাক্কা মারেন জোসেফ বোসিক দুই পক্ষে গোলমাল শুরু হয়ে গেলে দুজনকেই বহিষ্কৃত হতে হয় ৭১ মিনিটে। আট মিনিট পর ব্রাজিলের হামবার্তো তোজ্জিও বহিষ্কৃত হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়ে। বোতল ছোড়াছুড়িও চলে। বোতলের আঘাতে আহত হাঙ্গেরির কোচকে পরে চারটি সেলাইও নিতে হয়েছিল।চিলি-ইতালি ১৯৬২দুই নম্বর গ্রুপে স্বাগতিক চিলির সঙ্গে ইতালির ম্যাচটি শেষ পর্যন্ত পরিণত হয় ‘ব্যাটল অব সান্টিয়াগো’তে। ম্যাচের রেফারি ছিলেন কেন অ্যাস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া অ্যাস্টন এই ম্যাচের স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘মনে হচ্ছিল না আমি কোনো ফুটবল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছি, মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্রে দুই সামরিক বাহিনীর মাঝখানে এসে পড়েছি।’ সেটা মনে হওয়াই স্বাভাবিক। ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে রেফারির চেয়ে বেশি ভূমিকা রাখতে হচ্ছিল পুলিশকেই! আট মিনিটের মাথায় বহিষ্কৃত হন জিওর্জিও ফেরিনি। কিন্তু তাঁকে মাঠছাড়া করতে ১২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। ডেকে আনতে হয়েছিল পুলিশ।একই ভূমিকায় পুলিশকে আবারও দেখা গেছে ৪১ মিনিটে। মারিও ডেভিড আর লিওনেল সানচেজ গোলমাল শুরু করেন। এক ঘুষিতে হামবার্তো মাশিওর নাক ভেঙে দেন সানচেজ। আবারও মাঠে নামতে হয় পুলিশকে। ম্যাচটা থামিয়ে দেওয়ার কথাই ভেবেছিলেন অ্যাস্টন, দাঙ্গা লেগে যাওয়ার ভয়ে পারেননি। এই ম্যাচ একটাই ইতিবাচক ফলাফল দিয়েছে, অ্যাস্টনের হাত ধরে ফুটবলে হলুদ আর লাল কার্ডের প্রচলন!ইংল্যান্ড-আর্জেন্টিনা ১৯৬৬ফকল্যান্ড যুদ্ধ কিংবা ‘হ্যান্ড অব গড’ নয়, ১৯৮৬ বিশ্বকাপেরও আগে, ১৯৬৬ সালেই এই দুই দলের সম্পর্কে ফাটল ধরে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও র্যাটিন বহিষ্কৃত হন। কারণ হিসেবে বলা হয়েছিল ‘কথার লড়াই’। কিন্তু আর্জেন্টাইন মিডিয়ার দাবি, সেবার পরিকল্পিতভাবে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন বানাতে সব রেফারিকে বশ করে রেখেছিল স্বাগতিকেরা। সেবার ফাইনালে গোললাইন বিতর্ক সেই সন্দেহকে পোক্ত করেছে।ফ্রান্স-জার্মানি ১৯৮২১৯৮২ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি-ফ্রান্স। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন ফ্রান্সের ডিফেন্ডার প্যাট্রিক ব্যাটিস্টন। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মতো খেলা হয়েছে। মিশেল প্লাতিনির বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে ঢুকে গেলেন ব্যাটিস্টন। সামনে শুধু গোলরক্ষক হ্যারল্ড শুমাখার। শট নিলেন। মিস! শূন্যে লাফিয়ে ওঠা শুমাখার গিয়ে পড়লেন ব্যাটিস্টনের মুখের ওপর। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে একদম কোমাতেই চলে গেলেন রক্তাক্ত ব্যাটিস্টন। প্লাতিনি পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম, প্যাট্রিক বুঝি মরেই গেছে!’আর্জেন্টিনা-ক্যামেরুন ১৯৯০উদ্বোধনী ম্যাচেই অঘটন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সব দিক দিয়েই হেরে গেল ক্যামেরুনের কাছে। ওমাম বিয়িকের হেড আর্জেন্টাইন গোলরক্ষককে ধোঁকা দিয়ে ঢুকে গেল জালে। ক্লদিও ক্যানেজিয়াকে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখলেন আন্দ্রেয়া কানা। ৮৯ মিনিটে সেই ক্যানেজিয়াকে আবারও ফাউল করে বের হয়ে গেলেন বেঞ্জামিন ম্যাসিং।নেদারল্যান্ড-জার্মানি ১৯৯০রুডি ফোলারকে শুধু বাজে চ্যালেঞ্জই করেননি, ফ্রাঙ্ক রাইকার্ড তাঁর চুলেও থুতু ছিটিয়েছেন। থুতু নিক্ষেপের জন্য ফোলারের চুল বুঝি বেশ পছন্দ হয়েছিল রাইকার্ডের। ইচ্ছে করে নেদারল্যান্ডের বক্সে গিয়ে ডাইভ দিয়েছিলেন ফোলার। বিষয়টি মোটেও ভালো লাগেনি রাইকার্ডের। ফোলারের কান টানলেন, বুট দিয়ে খোঁচালেনও। ব্যস্, লেগে গেল গ্যাঞ্জাম। ২২ মিনিটে দুজনেই লাল কার্ড দেখে ছাড়লেন মাঠ। বেরিয়ে আসার সময় আরও একবার থুতু নিক্ষেপ করলেন রাইকার্ড!আর্জেন্টিনা-জার্মানি ১৯৯০দুটো লাল কার্ড আর দুটো হলুদ কার্ড—একটা রেকর্ডই করে বসল আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশিবার হলুদ আর লাল কার্ড খাওয়ার রেকর্ড। শুরু থেকেই উত্তেজনার আগুনে পুড়তে থাকা ফাইনালে আর্জেন্টিনার ক্ষোভ দাউদাউ করে জ্বলে উঠল ৮৫ মিনিটে, যখন ‘বিতর্কিত’ পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি এডগার্ডো কোডেসাল। ওই পেনাল্টি গোলেই টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ধ্বংস হলো ম্যারাডোনাদের। কডেসালের কুশপুত্তলিকা হয়তো আজও পোড়ে আর্জেন্টিনায়!নেদারল্যান্ড-পর্তুগাল ২০০৬ডাচ আর পর্তুগিজদের রক্তাক্ত ইতিহাস অনেক পুরোনো। উপনিবেশ দখলের লড়াইয়ে উন্মত্ত এই দুই সাম্রাজ্যবাদী পরাশক্তি আজ আর নেই। তবে পুরোনো সেই লড়াইয়ের স্মৃতি যেন ফিরে এসেছিল গত বিশ্বকাপে, ফুটবল মাঠে! এক ম্যাচেই ২০ বার পকেট থেকে কার্ড বের করতে হয়েছে রেফারি ভ্যালেন্টিন ইভানভকে। ১৬টি হলুদ কার্ড, লাল কার্ড চারটি! এক ম্যাচে সবচেয়ে বেশিবার সতর্ক করে দেওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডও করেছে গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচ।