অবরোধে পুলিশের গুলি, আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাটে পুলিশের সঙ্গে অবরোধকারীদের বিচ্ছিন্ন সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।খুলনা: সকাল পৌনে নয়টার দিকে দৌলতপুরের তেঁতুলতলায় সড়ক অবরোধ করা হয়। এ সময় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে ২০টি গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে নগর বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলামসহ সাতজন গুলিবিদ্ধ হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবরোধকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার টি এম মোশারফ হোসেন বলেন, সাতজনকে আটক করা হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘একজনের চোখে সমস্যা হয়েছে। তবে আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।’এ ছাড়া বিএনপি ফেরিঘাট মোড়, বৈকালী মোড়, রূপসা স্ট্যান্ড রোড, খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট, দৌলতপুর বিএল কলেজের সামনে অবরোধ কর্মসূচি পালন করছে।চুয়াডাঙ্গা: জীবননগরে আজ অবরোধ চলাকালে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী খান ও তিন পুলিশ কনস্টেবল এবং পুলিশের লাঠিচার্জে ১৮ দলীয় জোটের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ১১টি মোটরসাইকেল। উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি ভাঙচুর চালানো হয়।১৮ দলীয় জোটের নেতা আবুল কালাম আজাদ দাবি করেছেন, তাঁদের অন্তত ২১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। কুষ্টিয়া অফিস: ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ি ও চৌড়হাস মোড়ে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে পিকেটাররা। সাড়ে আটটার দিকে শহরতলির বারখাদা ত্রিমোহনী এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া গতকাল রাত একটার দিকে ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা বালুবোঝাই একটি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।সকাল থেকে রাজশাহী-খুলনা মহাসড়কে কুষ্টিয়ার ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি। ত্রিমোহনী এলাকা থেকে সকাল সাতটার দিকে একজনকে আটক করা হয়েছে। বাগেরহাট: ১৮ দলের নেতা-কর্মীরা ভোর থেকে বিভিন্ন সড়ক-মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় পিকেটাররা জেলার মোরেলগঞ্জ ও হজরত খানজাহান (রহ.) মাজার মোড় এলাকায় তিনটি গাড়ি ভাঙচুর করেছেন। মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডে পিকেটিংয়ের সময় একটি বাস ভাঙচুরের অভিযোগে আল আমিন (২৮) ও পান্না (২৬) নামের বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।