অবশেষে অনুমোদন পেল নড়াইল জেলা ছাত্রদলের কমিটি
অবশেষে প্রায় পাঁচ বছর পর ১১ জুলাই নড়াইল জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি শাহরিয়ার রিজভী, সিনিয়র সহসভাপতি মো. রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মো. তরিকুল ইসলাম ও খন্দকার মাহামুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. বায়জিদ বিল্লাহ নির্বাচিত হয়েছেন। দলের একাধিক সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৬ জুলাই এনামুল হককে আহ্বায়ক এবং আশিকুজ্জামান রাজন, শাহরিয়ার রিজভী ও মহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলনে করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সাংবিধানিক নিয়ম থাকলেও দীর্ঘদিনেও তা করা সম্ভব হয়নি। নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী বলেন, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় নতুন নেতৃত্ব বেরিয়ে আসছিল না। বেশির ভাগ অছাত্র দিয়েই ছাত্ররাজনীতি পরিচালিত হওয়ায় সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। নতুন কমিটি গঠিত হওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।