অবশেষে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে জন্মভূমির সীমা পেরিয়েছে বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য আরাধ্য বচ্চন। মা ঐশ্বরিয়ার সঙ্গে সে পাড়ি জমিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তবে চাতক পাখির মতো তাকিয়ে থাকলেও আরাধ্যর মুখটা দেখতে পারেনি বাইরের কেউই। অ্যাশকে অবশ্য ঠিক নতুনরূপে আবার আবিষ্কার করল প্রায় ৫০ হাজার দর্শক। বিশ্বের বিখ্যাত ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে ঐশ্বরিয়া হাজির হয়েছিলেন লংগিনেস ঘড়ির শুভেচ্ছাদূত হিসেবে। পরনে ছিল উজ্জ্বল লাল রঙের ভারতীয় পোশাক। টিএনএন।