অবশেষে কাজে যোগ দিলেন প্রক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী প্রক্টর আকতার হোসেন অবশেষে আজ রোববার কাজে যোগ দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।গত মঙ্গলবার ছাত্রলীগের কর্মীদের দুর্ব্যবহারের কারণে প্রক্টর ও সহকারী তিন প্রক্টর পদত্যাগপত্র জমা দেন। সহকারী তিন প্রক্টর উপাচার্যের অনুরোধ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্ষমাপ্রার্থনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পদত্যাগপত্র প্রত্যাহার করেন।এ প্রসঙ্গে প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব। উপাচার্যের অনুরোধ ও প্রশাসনে যাতে শূন্যতা সৃষ্টি না হয়, এ জন্য দায়িত্ব গ্রহণ করেছি।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, প্রক্টর আকতার হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়নি।