প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে উলিপুর বাস টার্মিনাল চালু করা হয়েছে। উলিপুর পৌরসভার তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি উলিপুর বাস টার্মিনাল থেকে মোট আটটি বাস রাজারহাট হয়ে রংপুর পর্যন্ত চলাচল করছে। গত ৩১ জানুয়ারি ‘উলিপুরে বাস টার্মিনাল এক যুগেও চালু হয়নি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষ টার্মিনালটি চালু করার উদ্যোগ নেয়।টার্মিনালটি চালুর পর এখান থেকে রংপুরের নিয়মিত যাত্রী মাইদুল ইসলাম জানান, এ পথে বাস চলায় এখন রংপুরে যেতে এক ঘণ্টা সময় কম লাগে।বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম জানান, টার্মিনালটি চালু হওয়ায় অসামাজিক কর্মকাণ্ড ও চুরি বন্ধ হয়েছে। টার্মিনাল চালুর খবর জানিয়ে উলিপুর শহরে প্রতিদিন সন্ধ্যায় মাইকিং করা হচ্ছে।