অবশেষে নাসিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়ার পর কাজী নাসিরের বিরুদ্ধে অবশেষে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকার মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল আলম কাজী নাসিরের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এ সাজা পরোয়ানা জারি করেন।মামলাটি পরিচালনা করছেন বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রোজেক্টের জেলা আইন-সহায়তা প্রদান কমিটি।কমিটির ডিউটি কাউন্সিলের আইনজীবী আশরাফুল আলম জানান, ৮ জুলাই এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জেলা জজ আদালত থেকে মামলার নথি বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে দেওয়া হয়।আজ মুখ্য বিচারিক হাকিম আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা পরোয়ানা জারি করেন। আসামি গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে সাজার মেয়াদ গণনা করে হাজতের সময় থেকে তা বাদ দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।মারধর ও চুরির অভিযোগে ২০০৭ সালের ৪ ডিসেম্বর ঢাকার সাভার থানার চাপাইন গ্রামের কাজী নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক।