অবশেষে পুনম পাণ্ডের প্রতিজ্ঞা পূরণ!
গত বছর ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলে বিবসনা হওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পাণ্ডে। ভারত বিশ্বকাপ জিতলেও তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগসহ বিভিন্ন মহলের বাধার কারণে শেষ পর্যন্ত পুনমের সেই প্রতিজ্ঞা পূরণ করা আর সম্ভব হয়নি। তবে এবার আংশিক হলেও নিজের সেই প্রতিজ্ঞা পূরণ করলেন ভারতীয় বিতর্কিত এই মডেল।সম্প্রতি টুইটারে নিজের অনাবৃত অর্ধাঙ্গের ছবি পোস্ট করেছেন কুড়ি বছর বয়সী পুনম। কারণ? অস্ট্রেলিয়ার হোবার্টে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের জয়ের জন্য। ঠিক সেই দিনই এ ছবি পোস্ট করাটা কি ইচ্ছাকৃত, না কাকতালীয়, তা অবশ্য স্পষ্ট জানা যায়নি।এমন কীর্তি ঘটানোর আগে টুইটারে এক জরিপও চালিয়েছিলেন পুনম। বিকিনি ছাড়া পুনম পাণ্ডেকে দেখতে চান কি না, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাঁর ভক্তদের উদ্দেশে। আর এর পরপরই ছবিটি তিনি পোস্ট করে দেন টুইটারে। এ প্রসঙ্গে পুনমের উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘টুইটহার্টস, বিকিনি ছাড়া পুনম পাণ্ডের এই ছবিটি পোস্ট করলাম। পাবলিক ডিমান্ডের কারণেই অবশেষে মনের সুপ্ত ইচ্ছাটা পূরণ করলাম। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’অবশ্য ১৮ বছরের কম বয়সী কেউ যেন ছবিটি না দেখেন, সে ব্যাপারে সতর্কও করে দিয়েছেন পুনম। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘১৮ বছর বা তার চেয়ে কম বয়সীদের উদ্দেশে বলছি, সাবধান, এই ছবির দিকে তাকানোর চেষ্টা কোরো না। যদি এমনটা কেউ করে, তবে তার দায়ভার আমি নেব না।’