অবশেষে প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে অবশেষে সরে দাঁড়ালেন আরজু মিয়া। তিনি আজ সোমবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরজু মিয়া বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষকদের একাংশের ক্লাস বর্জনে উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। প্রসঙ্গত, জুবায়ের হত্যার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘শিক্ষক সমাজ’।