অবশেষে ফারাহ খানের ছবিতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৭ সালে ‘ভালো বন্ধু’ ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এরপর দুজনের সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিল শৈত্য আর দ্বন্দ্ব। অবশেষে দ্বন্দ্বের মেঘ সরিয়ে উষ্ণতা ফিরে এসেছে এ দুজনের মাঝে। টানা পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফারাহ খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এ অভিনয় করছেন শাহরুখ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএনএন জানিয়েছে, ‘গত মাসে ফারাহ খানের স্বামী শিরীষ কুন্দারের গায়ে হাত তুলেছিলেন শাহরুখ। সে ঘটনায় শুরুতে ফারাহ অসন্তুষ্ট হলেও, পরবর্তীকালে শাহরুখের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন। এরই প্রমাণ ফারাহের নতুন ছবিতে শাহরুখের অন্তর্ভুক্তি। কিছুদিন আগে শাহরুখের বাসায় গিয়ে ছবিটির চিত্রনাট্য পড়ে শোনান ফারাহ। সেটা খুবই পছন্দ হয় শাহরুখের। বিনা বাক্য-ব্যয়েই কাজটি করতে রাজি হয়ে যান তিনি। অবশ্য এর পরপরই টানা ৪০ দিনের জন্য লন্ডনে চলে যান যশ রাজ ফিল্মসের নতুন ছবিতে অভিনয়ের জন্য। সম্প্রতি লন্ডনেও উড়ে গিয়েছিলেন ফারাহ। সেখানে দুই দিন ছিলেন তিনি। সেখানে থাকার সময় ফারাহ তাঁর হ্যাপি নিউ ইয়ার ছবির জন্য শাহরুখের শুটিং শিডিউল চূড়ান্ত করাসহ অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন। লন্ডন থেকে শাহরুখ ফিরে আসলে তাঁরা একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।