ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দলে জায়গা হয়নি রকিবুল হাসানেরও। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তাঁরা দলে ছিলেন। তবে ইনজুরি শেষে সাত মাস পর দলে ফিরেছেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দল নির্বাচক কমিটি দল ঘোষণা করে। নির্বাচক কমিটির প্রধান রফিকুল আলম দল ঘোষণা করেন।দলের সদস্যরা হলেন সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক ও উইকেট কিপার), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, আফতাব আহমেদ, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, সফিউল ইসলাম ও মো. সোহরাওয়ার্দী।ভালো খেললে দলে জায়গা হবে আর খারাপ খেললে থাকতে হবে দলের বাইরে। আজ বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণায় এ কথাটিরই প্রতিফলন ঘটেছে।২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।