অবশেষে বিলুপ্ত হলো ছাত্রলীগের ঢাকা কলেজ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়। ২০০৩ সালে এক বছরের জন্য এই কমিটি করা হলেও মেয়াদহীন এ কমিটি চলেছে সাত বছর।ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সভাপতি ছগির আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ওরফে টুটুলের বিরুদ্ধে ভর্তিবাণিজ্যসহ নানা অভিযোগ আছে। তাঁদের বাধার কারণে ঢাকা কলেজের ভর্তির কার্যক্রম তিনবার বন্ধ হয়ে যায়। কলেজের শিক্ষকেরা ভর্তির কোটা মানতে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতারা শিক্ষকদেরও লাঞ্ছিত করেন। এর পরিপ্রেক্ষিতে সরকার অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু করে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে জানান, মেয়াদহীন ওই কমিটি গতকাল বুধবার বিলুপ্ত করা হয়েছে। কী কারণে কমিটি বিলুপ্ত করা হলো, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বলেন, এই কমিটির মেয়াদ ছিল না। তাই কমিটি বাতিল করা হয়েছে।যোগাযোগ করা হলে ছগির আহমেদ প্রথম আলোকে বলেন, তুচ্ছ কারণে তাঁদের কমিটি বাতিল করা হলো। তবে তাঁরা কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।