অবশেষে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৮ বছর প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের এক প্রেমিক যুগল। বর ফরেস্ট লান্সওয়ের বয়স ১০০ বছর; কনে রোজ পোলার্ডের বয়স ৯৩। ২০ মার্চ ক্যালিফোর্নিয়ায় বেশ ঘটা করে বিয়ে করেন তাঁরা। রোজ পোলার্ড বলেছেন, ১৯৮৩ সালে একটি নাচের মঞ্চে তাঁদের প্রথম পরিচয় হয়। তখন থেকেই প্রেম। ২০ মার্চ ছিল লান্সওয়ের শততম জন্মদিন। ওই দিনটাকেই তাঁরা বিয়ের জন্য বেছে নেন। আন্তর্জাতিক রেকর্ড অনুযায়ী বর্তমানে তাঁরাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি। ডেইলি মেইল অনলাইন