অবশেষে বুয়েটের সহ উপাচার্যকে সরানো হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহ-উপাচার্য হাবিবুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। রাষ্ট্রপতি ও আচার্য মো.জিল্লুর রহমান তাঁকে অব্যাহতি দেন। আজ রোববার রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। বুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার ব্যাপারেও আজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন। এর আগে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ৩ সেপ্টেম্বর বৈঠক করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী সহ-উপাচার্যকে প্রত্যাহার, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়াসহ বেশ কিছু আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় সহ-উপাচার্যকে আজ অব্যাহতি দেওয়া হলো।