অবশেষে শাজাহানপুরের ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি অবশেষে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ২৪ মে উপজেলার আড়াই লাখ মানুষের এই চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন বগুড়ার সিভিল সার্জন আবদুল হক। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২০০৫ সালের ২২ জুন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় সোয়া সাত কোটি টাকা ব্যয়ে ওই বছর ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন। গত বছর ২৯ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। কিন্তু জনবলের অভাবে হাসপাতালটি চালু করা হয়নি। এ ব্যাপারে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে সরকারের নজরে আসে। তারই ধারাবাহিতায় হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। হাসপাতালের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন মোস্তফা আলম, আবদুস সামাদ, আসাদুর রহমানু, দিলীপ কুমার চৌধুরী, তালেবুল ইসলাম, আবদুল খালেক, রেজাউল আলম, সামির হোসেন প্রমুখ।