অবশেষে সু চির শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অবশেষে গতকাল বুধবার পার্লামেন্টে সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংবিধানসংক্রান্ত শপথবাক্যের একটি শব্দ নিয়ে আপত্তি তুলে তিনি শপথ নেবেন না—ইতিপূর্বে এমন ঘোষণা দিয়েছিলেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নোবেলজয়ী এই নেত্রী প্রথম বিরোধী নেত্রী হিসেবে পার্লামেন্টে যাচ্ছেন। তিনি শপথ নেওয়ায় সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।শপথ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ২০ বছর পার্লামেন্টের বাইরে আমরা দায়িত্ব পালন করেছি, পার্লামেন্টেও আমরা একইভাবে দায়িত্ব পালন করব।’ তিনি বলেন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম সত্ত্বেও সেনাবাহিনীর সঙ্গে বসতে তাঁর কোনো সমস্যা নেই।